শনিবার, ২৭ জুন ২০২৬, ১০:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
বন্দরে গৃহবধূকে গলা কেটে হত্যা নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে অভিযান চালিয়ে ১ কেজি গাঁজাসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। ২০৮ পিস ইয়াবা ট্যাবলেটসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে। নারায়ণগঞ্জের রূপগঞ্জে অভিযান চালিয়ে ২ কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ডিএনডি লেকে গোসল করতে নেমে একই পরিবারের তিনজনের মৃত্যু হয়েছে। স্ত্রীর প্রেমিক ভেবে ফুফাতো শ্যালককে হত্যা: গ্রেফতার ৩ চেতনা শকদ্রব্য উদ্ধার অজ্ঞান পার্টি ৭জনকে আটক নারায়ণগঞ্জ প্রকাশ্য দিবালোকে তিন র‍্যাব কর্মকর্তাকে কুপিয়ে জখম করেছে মাদক ব্যবসায়িরা দীর্ঘদিনের জলাবদ্ধতা নিরসনে খাল খনন কার্যক্রমের উদ্বোধন করেছেন জেলা পরিষদের প্রশাসক মামুন মাহমুদ। ‎ প্রথমবারের মতো তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) বোঝাই একটি জাহাজ পার হয়েছে।

অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তল, তিন রাউন্ড গুলি

নারায়ণগঞ্জ তালাশ ডেস্ক / ১০৩৩ বার পঠিত
প্রকাশিত সময় : মঙ্গলবার, ০২ সেপ্টেম্বর ২০২৫, ১১:৫২ অপরাহ্ন

নারায়ণগঞ্জ ফতুল্লায় বিশেষ অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তল, তিন রাউন্ড গুলি এবং একটি ম্যাগাজিনসহ সাধন সরকার ওরফে সাইফুল ইসলাম (৩০) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে র‍্যাব।

র‍্যাব-১০ এর একটি দল সোমবার মধ্যরাতে ফতুল্লার নিশ্চিন্তপুর এলাকায় এই অভিযান পরিচালনা করে। গ্রেপ্তারকৃত সাইফুল ইসলাম ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের পানগাঁও এলাকার মধু কর্মকারের ছেলে।

র‍্যাবের এই অভিযানের সময় সাজু আহমেদ (৩৫) নামের আরেক যুবক ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

ফতুল্লা থানার ইন্সপেক্টর (অফিসার ইনচার্জ) শরিফুল ইসলাম জানান, র‍্যাব অস্ত্র ও গুলিসহ সাইফুলকে তাদের কাছে হস্তান্তর করেছে। তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে এবং তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

আপনার মন্তব্য প্রদান করুন...


এ জাতীয় ক্যাটাগরীর আরো খবর..