বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৯:১৩ অপরাহ্ন
শিরোনাম :
সোর্স মামুন কুপিয়ে রক্তাক্ত জখম করেছে দূবৃত্তরা। ফতুল্লা পিলকুনীতে মসজিদের ষষ্ঠতলা থেকে পড়েশিশুটি মৃত্যু ডিবি পুলিশ পরিচয়ে ফেক্সিলোড ব্যবসায়ীকে অপহরণের চেষ্টা করেন দুর্বৃত্তরা সোনারগাঁয়ে অভিযানের তিন হাজার পিস ইয়াবা আটক ফতুল্লা কোচিং এর কথা বলে স্কুল ছাত্রী ৫ দিন ধরে নিখোঁজ সম্মিলিতভাবে হকার উচ্ছেদ অভিযান মাদকদ্রব্য বিক্রি কালে ৩০ পুঁড়িয়া গাঁজাসহ ফুলচাঁন (৩৮) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার চিকিৎসা ও ব্যবসায়ী ভিসা সহজ করার আশ্বাস দিয়েছে ভারত মাদক ব্যবসায় বাধা দেয়াকে কেন্দ্র করে সাইদ আহমেদ সাব্বির যুবককে কুপিয়ে হত্যার মাদকবিরোধী অভিযানে দুইজনকে গ্রেপ্তার করেছে সোনারগাঁ থানা পুলিশ

আওয়ামী লীগ নেত্রীকে গ্রেফতার করেছেইয়াবা সহ

নারায়ণগঞ্জ তালাশ ডেস্ক / ২৬৬ বার পঠিত
প্রকাশিত সময় : রবিবার, ২৫ মে ২০২৫, ০১:৪৬ পূর্বাহ্ন

নারায়ণগঞ্জের ফতুল্লার কাশিপুর থেকে রজনী আক্তার তুশি নামে এক আওয়ামী লীগ নেত্রীকে গ্রেফতার করেছে সদর মডেল থানার পুলিশ।

শনিবার (২৪ মে) রাত আনুমানিক ৮ ঘটিকার সময় তুশিকে ইয়াবা সহ আটক করে ফতুল্লার কাশিপুর ফরাজীকান্দার স্থানীয় এলাকাবাসী।
আটক করার সময় স্থানীয় এলাকাবাসী আওয়ামীলীগ নেত্রীর কাছে ইয়াবা সহ ইয়াবা সেবনের সামগ্রী উদ্ধার করে বলে জানা যায়।
পরে নারায়ণগঞ্জ মডেল থানায় বিষয়টি জানালে রাত সাড়ে ৯টায় পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে তুশিকে হেফাজতে নেয়।

রজনী আক্তার তুশি ডেমরা থানার একজন সক্রিয় আওয়ামী লীগ নেত্রী ছিলেন বলে সূত্র জানায়।

পুলিশ আটক করার সময় তুশি “জয় বাংলা” স্লোগান দিলে এলাকাবাসীর তোপের মুখে পড়েন। এ সময় পরিস্থিতি শান্ত করতে পুলিশের বেগ পেতে হয় এবং পরিস্থিতি কিছুটা শান্ত হলে তুশিকে নারায়ণগঞ্জ সদর মডেল থানায় নিয়ে যাওয়া হয়।
ফরাজীকান্দার রুবেল মিয়ার বাড়িতে গত তিন মাস ধরে পরিচয় গোপন রেখে টুসি আক্তার রজনী বাসা ভাড়া নিয়ে ছিলেন। শুক্রবার (২৩ মে) স্থানীয়দের কাছে সন্দেহ লাগলে তুশিকে নজরে রাখেন এলাকাবাসী। আজ আওয়ামীলীগের একজন দোসর নেত্রীকে ইয়াবা সহ আটক করতে পেরে নিজেদের উচ্ছাস প্রকাশ করতে দেখা যায় স্থানীয়দের।

আপনার মন্তব্য প্রদান করুন...


এ জাতীয় ক্যাটাগরীর আরো খবর..