বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৪:১৬ অপরাহ্ন
শিরোনাম :
সোর্স মামুন কুপিয়ে রক্তাক্ত জখম করেছে দূবৃত্তরা। ফতুল্লা পিলকুনীতে মসজিদের ষষ্ঠতলা থেকে পড়েশিশুটি মৃত্যু ডিবি পুলিশ পরিচয়ে ফেক্সিলোড ব্যবসায়ীকে অপহরণের চেষ্টা করেন দুর্বৃত্তরা সোনারগাঁয়ে অভিযানের তিন হাজার পিস ইয়াবা আটক ফতুল্লা কোচিং এর কথা বলে স্কুল ছাত্রী ৫ দিন ধরে নিখোঁজ সম্মিলিতভাবে হকার উচ্ছেদ অভিযান মাদকদ্রব্য বিক্রি কালে ৩০ পুঁড়িয়া গাঁজাসহ ফুলচাঁন (৩৮) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার চিকিৎসা ও ব্যবসায়ী ভিসা সহজ করার আশ্বাস দিয়েছে ভারত মাদক ব্যবসায় বাধা দেয়াকে কেন্দ্র করে সাইদ আহমেদ সাব্বির যুবককে কুপিয়ে হত্যার মাদকবিরোধী অভিযানে দুইজনকে গ্রেপ্তার করেছে সোনারগাঁ থানা পুলিশ

আব্দুল্লাহ খান রায়হান (১৬) নামে এক কিশোরকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে

নারায়ণগঞ্জ তালাশ ডেস্ক / ৪৭০ বার পঠিত
প্রকাশিত সময় : রবিবার, ২৫ মে ২০২৫, ০১:০৭ পূর্বাহ্ন

 

সিদ্ধিরগঞ্জে আব্দুল্লাহ খান রায়হান (১৬) নামে এক কিশোরকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। এ ঘটনায় ৮ জনের নাম উল্লেখসহ ৭-৮ জনকে অজ্ঞাত আসামি করে সিদ্ধিরগঞ্জ থানায় একটি হত্যা মামলা হয়েছে।

শনিবার (২৪ মে) নিহতের বাবা মো. সামিম খান (৪২) বাদী হয়ে মামলাটি করেন। এরআগে শুক্রবার (২৩ মে) রাতে গোদনাইলের ধনকুন্ডা এলাকায় এ হত্যাকান্ডের ঘটনা ঘটে।

এদিকে র‌্যাব-১১ ও থানা পুলিশ পৃথক অভিযান চালিয়ে হত্যাকান্ডের সাথে জড়িত ২ জনকে গোদনাইল ও ৩ জনকে মিজমিজি পাইনাদী এলাকা থেকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তাররা হলো- সিদ্ধিরগঞ্জ থানার দক্ষিণ কদমতলী, কাশেমপাড়া এলাকার জালাল সাহেবের বাড়ীর ভাড়াটিয়া মৃত আলী আহম্মদের ছেলে হৃদয় ওরফে পাইটু হৃদয় (১৫), একই থানার গোদনাইল নয়াপাড়া এলাকার আব্দুল সামাদের ছেলে মো. হৃদয় (৩০), মো. ফারুকের ছেলে সাব্বির (১৮), গোদনাইল বার্মাশীল এলাকার আলিমের বাড়ির ভাড়াটিয়া নোয়াখালী জেলার মাইজদী থানার গঙ্গাবর এলাকার মনির হোসেনের ছেলে আল-আমিন (২০) ও দক্ষিণ কদমতলী নাভানা সিটি এলাকার শাহজালালের বাড়ির ভাড়াটিয়া আবুল কাশেম ওরফে চেয়ারম্যান কাশেমের ছেলে জাহিদ (১৮)।


পুলিশ ৭ দিনের রিমাণ্ড চেয়ে গ্রেপ্তারকৃত ৩ জনকে আদালতে পাঠিয়েছে। অপর ১ জন ১৬৪ ধারায় আদালতে জবানবন্দি দিয়েছে। নিহত আব্দুল্লাহ খান রায়হান পরিবারের সাথে গোদনাইল উত্তর ধনকুণ্ডা এলাকার আতাবর শিকদারের ভাড়া বাড়িতে থাকতো।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, নিহত আব্দুল্লাহ খান রায়হান পিতার সঙ্গে স্থানীয় একটি এসি সার্ভিসিং দোকানে কাজ করতো। ছুটির দিন থাকায় শুক্রবার বিকেলে বন্ধুদের সঙ্গে ডিএনডি লেকপাড় এলাকায় ঘুরতে যায়।

এক পর্যায়ে আসামি মেহেদী ও শুভ সেখানে গিয়ে পূর্বের একটি মারামারির ঘটনার জেরে রায়হান ও তার বন্ধুদের সঙ্গে তর্ক-বিতর্ক এবং হাতাহাতিতে লিপ্ত হয়। তখন শুভ মোবাইল ফোন করে পাইটু হৃদয়, আতিক ও আল-আমিনকে ডেকে আনে।

এসময় রায়হান ও তার বন্ধুরা স্থান ত্যাগ করতে চাইলে হৃদয়, সাব্বির ও জাহিদ তাদেরকে ধরে রাত সাড়ে ৭ টার দিকে হৃদয়ের ক্লাবের সামনে নিয়ে যায়।

সেখানে নিয়েই এলোপাথারী মারপিট শুরু করে। এক পর্যায়ে পাইটু হুদয় তার সঙ্গে থাকা সুইচ গিয়ার চাকু দিয়ে আব্দুল্লাহ খান রায়হানের বুকের বাম পাশে আঘাত করে। এতে সে গুরুতর জখম হলে ঘটস্থলে মাটিতে লুটিয়ে পড়ে।

তখন রায়হানের সঙ্গে থাকা বন্ধুদের ডাক চিৎকারে লোকজন ছুটে এসে রায়হানকে উদ্ধার করে স্থানীয় সুফিয়া জেনারেল হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দিয়ে নারায়ণগঞ্জ খাঁনপুর ৩০০ শয্যা হাসপাতালে নিয়া যায়।


আবস্থা গুরুতর হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়া গেলে সেখানকার কর্মরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।


সিদ্ধিরগঞ্জর থানার ওসি মোহাম্মদ শাহিনূর আলম এর সত্যতা নিশ্চিত করে জানান, অন্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

আপনার মন্তব্য প্রদান করুন...


এ জাতীয় ক্যাটাগরীর আরো খবর..