শনিবার, ২৭ জুন ২০২৬, ১০:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
বন্দরে গৃহবধূকে গলা কেটে হত্যা নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে অভিযান চালিয়ে ১ কেজি গাঁজাসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। ২০৮ পিস ইয়াবা ট্যাবলেটসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে। নারায়ণগঞ্জের রূপগঞ্জে অভিযান চালিয়ে ২ কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ডিএনডি লেকে গোসল করতে নেমে একই পরিবারের তিনজনের মৃত্যু হয়েছে। স্ত্রীর প্রেমিক ভেবে ফুফাতো শ্যালককে হত্যা: গ্রেফতার ৩ চেতনা শকদ্রব্য উদ্ধার অজ্ঞান পার্টি ৭জনকে আটক নারায়ণগঞ্জ প্রকাশ্য দিবালোকে তিন র‍্যাব কর্মকর্তাকে কুপিয়ে জখম করেছে মাদক ব্যবসায়িরা দীর্ঘদিনের জলাবদ্ধতা নিরসনে খাল খনন কার্যক্রমের উদ্বোধন করেছেন জেলা পরিষদের প্রশাসক মামুন মাহমুদ। ‎ প্রথমবারের মতো তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) বোঝাই একটি জাহাজ পার হয়েছে।

একই পরিবারের তিনজনের মারদেহ উদ্ধার করেছে পুলিশ

নারায়ণগঞ্জ তালাশ ডেস্ক / ১০৪৬ বার পঠিত
প্রকাশিত সময় : মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর ২০২৫, ০১:৪৮ পূর্বাহ্ন

 নারায়ণগঞ্জ শহরের বাবুরাইলে নিজ বাসা থেকে একই পরিবারের তিনজনের মারদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১৫ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫টায় ১ নং বাবুরাইল বউ বাজার এলাকার পলাশের বাড়ির ৪ তলার ফ্ল্যাট থেকে মারদেহগুলো উদ্ধার করা হয়। নিহতরা হলেন- মো. হাবিবুল্লাহ শিপলু (৩৫), তার স্ত্রী মোহিনী আক্তার মীম (২৪) ও ছেলে আফরান (৪)।

বিষয়টি নিশ্চিত করে সদর থানার ওসি নাছির উদ্দিন জানান, হাবিবুল্লাহ শিপলু স্ত্রী সন্তান নিয়ে ভবনের চারতলার ফ্ল্যাটে ভাড়া থাকতেন। খবর পেয়ে সেখানে গিয়ে দেখা যায় ফ্ল্যাটের দরজা ভেতর থেকে বন্ধ করা।

তখন নিহতের আত্মীয়স্বজন ও স্থানীয়দের উপস্থিতিতে দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে পুলিশ। ভেতরের একটি কক্ষের সিলিং ফ্যানের সঙ্গে ওড়না পেঁছিয়ে ফাঁসিতে ঝুলছিল হাবিবুল্লাহ শিপলুর লাশ। আরেক কক্ষে তার স্ত্রী ও ছেলের মুখের উপর বালিশ ছিল।

নিহত মো. হাবিবুল্লাহ শিপলু বউবাজার এলাকার ‘রমজান সমিতি’ নামে একটি সমিতির ব্যবস্থাপক (ম্যানেজার) ছিলেন। করোনা মহামারীর সময় সমিতিটি বন্ধ হয়ে যায়। সমিতির মালিক রমজান দীর্ঘদিন ধরে পলাতক। ফলে সমিতির গ্রাহকরা তাদের টাকা ফেরত পাবার দাবিতে নিহত শিপলুর উপর চাপ সৃষ্টি করছিলেন।

এদিকে, কোন কাজ না থাকায় নিজেও ঋণগ্রস্ত হয়ে পড়েন শিপলু। মানসিক অবসাদ থেকেই এই ঘটনা ঘটিয়েছেন বলে ধারণা পুলিশের।

ওসি আরও জানান, লাশগুলো সুরতহাল রিপোর্ট তৈরি করে ময়না তদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তাদের মৃত্যুর প্রকৃত কারণ জানার চেষ্টা চলছে।

আপনার মন্তব্য প্রদান করুন...


এ জাতীয় ক্যাটাগরীর আরো খবর..