বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৩:০৪ অপরাহ্ন
শিরোনাম :
সোর্স মামুন কুপিয়ে রক্তাক্ত জখম করেছে দূবৃত্তরা। ফতুল্লা পিলকুনীতে মসজিদের ষষ্ঠতলা থেকে পড়েশিশুটি মৃত্যু ডিবি পুলিশ পরিচয়ে ফেক্সিলোড ব্যবসায়ীকে অপহরণের চেষ্টা করেন দুর্বৃত্তরা সোনারগাঁয়ে অভিযানের তিন হাজার পিস ইয়াবা আটক ফতুল্লা কোচিং এর কথা বলে স্কুল ছাত্রী ৫ দিন ধরে নিখোঁজ সম্মিলিতভাবে হকার উচ্ছেদ অভিযান মাদকদ্রব্য বিক্রি কালে ৩০ পুঁড়িয়া গাঁজাসহ ফুলচাঁন (৩৮) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার চিকিৎসা ও ব্যবসায়ী ভিসা সহজ করার আশ্বাস দিয়েছে ভারত মাদক ব্যবসায় বাধা দেয়াকে কেন্দ্র করে সাইদ আহমেদ সাব্বির যুবককে কুপিয়ে হত্যার মাদকবিরোধী অভিযানে দুইজনকে গ্রেপ্তার করেছে সোনারগাঁ থানা পুলিশ

গৃহবধূ ও এক যুবকের মরদেহ উদ্ধার

নারায়ণগঞ্জ তালাশ ডেস্ক / ৯৬৮ বার পঠিত
প্রকাশিত সময় : বুধবার, ১৩ অগাস্ট ২০২৫, ১১:৪৫ অপরাহ্ন

 

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে পৃথক স্থান থেকে গৃহবধূ ও এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১৩ আগস্ট) সকাল ৯টা ও সাড়ে ৯টার দিকে এ মরদেহ উদ্ধার করা হয়।

সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহিনূর আলম বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, শিমরাইল মোড় এলাকার রুবেল মিয়ার স্ত্রী লাকি আক্তার (৩৫)-এর গলাকাটা মরদেহ উদ্ধার করা হয় সাড়ে ৯টার দিকে। স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, লাকি আক্তার দীর্ঘ ৬-৮ মাস ধরে নিরব নামের এক যুবকের সঙ্গে স্বামী-স্ত্রী পরিচয়ে যাতায়াত করতেন। মঙ্গলবার রাতে নিরবের বাসায় এলে সেখানেই তার মরদেহ পাওয়া যায়। ধারণা করা হচ্ছে, নিরবই এ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত। ঘটনার পর থেকে তিনি পলাতক রয়েছেন।

এর আগে সকাল ৯টার দিকে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ১ নম্বর ওয়ার্ডের ডিএনডি লেকে আনুমানিক ২১ বছর বয়সী এক অজ্ঞাত যুবকের মরদেহ পানিতে ভেসে ওঠে। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে।

দুটি মরদেহই ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

আপনার মন্তব্য প্রদান করুন...


এ জাতীয় ক্যাটাগরীর আরো খবর..