শনিবার, ২৭ জুন ২০২৬, ১০:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
বন্দরে গৃহবধূকে গলা কেটে হত্যা নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে অভিযান চালিয়ে ১ কেজি গাঁজাসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। ২০৮ পিস ইয়াবা ট্যাবলেটসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে। নারায়ণগঞ্জের রূপগঞ্জে অভিযান চালিয়ে ২ কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ডিএনডি লেকে গোসল করতে নেমে একই পরিবারের তিনজনের মৃত্যু হয়েছে। স্ত্রীর প্রেমিক ভেবে ফুফাতো শ্যালককে হত্যা: গ্রেফতার ৩ চেতনা শকদ্রব্য উদ্ধার অজ্ঞান পার্টি ৭জনকে আটক নারায়ণগঞ্জ প্রকাশ্য দিবালোকে তিন র‍্যাব কর্মকর্তাকে কুপিয়ে জখম করেছে মাদক ব্যবসায়িরা দীর্ঘদিনের জলাবদ্ধতা নিরসনে খাল খনন কার্যক্রমের উদ্বোধন করেছেন জেলা পরিষদের প্রশাসক মামুন মাহমুদ। ‎ প্রথমবারের মতো তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) বোঝাই একটি জাহাজ পার হয়েছে।

জেলা গোয়েন্দা শাখা (ডিবি) ১২টি ককটেলসহ এক নাশকতাকারীকে গ্রেফতার

নারায়ণগঞ্জ তালাশ ডেস্ক / ৯৪৭ বার পঠিত
প্রকাশিত সময় : বুধবার, ১০ সেপ্টেম্বর ২০২৫, ১২:০৯ পূর্বাহ্ন

নারায়ণগঞ্জ জেলা গোয়েন্দা শাখা (ডিবি) কর্তৃক ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কদমতলী থানা এলাকা থেকে ১২টি ককটেলসহ এক নাশকতাকারীকে গ্রেফতার করা হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতায় বড় ধরনের নাশকতার পরিকল্পনা ভেস্তে গেল।

গ্রেপ্তারকৃত ব্যক্তির নাম মো. নাজমুল হাসান সুমন ওরফে সুজন খান (২৭)। তার বিরুদ্ধে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের পক্ষে ঢাকাসহ আশপাশের বিভিন্ন স্থানে মিছিল করার পরিকল্পনা ও জনবল সরবরাহের অভিযোগ রয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, নারায়ণগঞ্জ জেলার সুযোগ্য পুলিশ সুপার মোহাম্মদ জসীম উদ্দিন এর নির্দেশনা ও সার্বিক তত্ত্বাবধানে নারায়ণগঞ্জ জেলাসহ পার্শ্ববর্তী জেলাগুলোতে নাশকতামূলক কর্মকাণ্ড প্রতিরোধের লক্ষ্যে গোয়েন্দা শাখা অভিযান পরিচালনা করে। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) আনুমানিক সকাল ১১টায় তথ্য-প্রযুক্তির সহায়তায় ও গোপন সংবাদের ভিত্তিতে ডিবি একটি অভিযান চালায়।

অভিযানের এক পর্যায়ে ডিএমপির কদমতলী থানার চেয়ারম্যানবাড়ি রসুলবাগ এলাকার একটি নির্মাণাধীন ভবনের নিচতলা থেকে নাজমুল হাসান সুমনকে ১২টি ককটেলসহ হাতেনাতে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত সুমন ফরিদপুর জেলার সালথা থানার আটঘর গ্রামের বাসিন্দা।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেফতারকৃত সুমন নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের একজন সক্রিয় সদস্য। সে ঢাকাসহ আশেপাশের বিভিন্ন জায়গায় মিছিল-মিটিং করার পরিকল্পনা, বাস্তবায়ন ও জনবল সরবরাহের মতো নাশকতামূলক কর্মকাণ্ডে জড়িত ছিল। তার কাছ থেকে উদ্ধার হওয়া ককটেলগুলো বড় ধরনের নাশকতার কাজে ব্যবহারের পরিকল্পনা ছিল বলে পুলিশ মনে করছে।

এই ঘটনার বিষয়ে পরবর্তী আইনগত কার্যক্রম কদমতলী থানা, ডিএমপি কর্তৃক প্রক্রিয়াধীন রয়েছে। আইনশৃঙ্খলা বাহিনী এ বিষয়ে আরও তদন্ত চালিয়ে যাচ্ছে এবং এই ঘটনার সঙ্গে জড়িত অন্যদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে।

আপনার মন্তব্য প্রদান করুন...


এ জাতীয় ক্যাটাগরীর আরো খবর..