শনিবার, ২৭ জুন ২০২৬, ১০:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
বন্দরে গৃহবধূকে গলা কেটে হত্যা নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে অভিযান চালিয়ে ১ কেজি গাঁজাসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। ২০৮ পিস ইয়াবা ট্যাবলেটসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে। নারায়ণগঞ্জের রূপগঞ্জে অভিযান চালিয়ে ২ কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ডিএনডি লেকে গোসল করতে নেমে একই পরিবারের তিনজনের মৃত্যু হয়েছে। স্ত্রীর প্রেমিক ভেবে ফুফাতো শ্যালককে হত্যা: গ্রেফতার ৩ চেতনা শকদ্রব্য উদ্ধার অজ্ঞান পার্টি ৭জনকে আটক নারায়ণগঞ্জ প্রকাশ্য দিবালোকে তিন র‍্যাব কর্মকর্তাকে কুপিয়ে জখম করেছে মাদক ব্যবসায়িরা দীর্ঘদিনের জলাবদ্ধতা নিরসনে খাল খনন কার্যক্রমের উদ্বোধন করেছেন জেলা পরিষদের প্রশাসক মামুন মাহমুদ। ‎ প্রথমবারের মতো তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) বোঝাই একটি জাহাজ পার হয়েছে।

ট্রাকের ধাক্কায় খাদে পড়ে এক পোশাক শ্রমিক নিহত হয়েছেন

নারায়ণগঞ্জ তালাশ ডেস্ক / ৯৩৭ বার পঠিত
প্রকাশিত সময় : বৃহস্পতিবার, ০৪ সেপ্টেম্বর ২০২৫, ১২:১২ পূর্বাহ্ন

নারায়ণগঞ্জ রূপগঞ্জে ঢাকা-সিলেট মহাসড়কের পাশে ট্রাকের ধাক্কায় খাদে পড়ে এক পোশাক শ্রমিক নিহত হয়েছেন। বুধবার (৩ সেপ্টেম্বর) সকালে উপজেলার আউখাব এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত পোশাক শ্রমিকের নাম কবির উদ্দিন (৫৫)। সে সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর থানার ফতেহপুর এলাকার মৃত তোয়ার মোল্লার ছেলে। তিনি স্থানীয় রবিন টেক্সটাইলের অল ওভার প্রিন্ট বিভাগে কাজ করতেন।

স্থানীয়রা জানান, নিহত কবির উদ্দিন ভোর ৬টার দিকে তার ডিউটি শেষ করে রবিন টেক্সটাইল থেকে বের হয়ে বাড়ির দিকে যাচ্ছিলেন। ঢাকা-সিলেট মহাসড়কে পার হওয়ার সময় একটি অজ্ঞাত ট্রাক তাকে ধাক্কা দিলে তিনি পাশের খাদে ছিটকে পড়েন। এতে তিনি গুরুতর আহত হন।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ইউএস বাংলা মেডিকেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। রবিন টেক্সটাইলের অ্যাডমিন ম্যানেজার মোহাম্মদ ইউসুফ এই দুর্ঘটনার খবর নিশ্চিত করেছেন।

ভুলতা হাইওয়ে পুলিশ জানিয়েছে, এই ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।

আপনার মন্তব্য প্রদান করুন...


এ জাতীয় ক্যাটাগরীর আরো খবর..