রবিবার, ১৪ জুন ২০২৬, ০৩:২৮ অপরাহ্ন
শিরোনাম :
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ডিএনডি লেকে গোসল করতে নেমে একই পরিবারের তিনজনের মৃত্যু হয়েছে। স্ত্রীর প্রেমিক ভেবে ফুফাতো শ্যালককে হত্যা: গ্রেফতার ৩ চেতনা শকদ্রব্য উদ্ধার অজ্ঞান পার্টি ৭জনকে আটক নারায়ণগঞ্জ প্রকাশ্য দিবালোকে তিন র‍্যাব কর্মকর্তাকে কুপিয়ে জখম করেছে মাদক ব্যবসায়িরা দীর্ঘদিনের জলাবদ্ধতা নিরসনে খাল খনন কার্যক্রমের উদ্বোধন করেছেন জেলা পরিষদের প্রশাসক মামুন মাহমুদ। ‎ প্রথমবারের মতো তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) বোঝাই একটি জাহাজ পার হয়েছে। শিহরণ জাগানো এই ঘটনায় উঠে এসেছে ভয়ঙ্কর এক বাস্তবতা সোর্স মামুন কুপিয়ে রক্তাক্ত জখম করেছে দূবৃত্তরা। ফতুল্লা পিলকুনীতে মসজিদের ষষ্ঠতলা থেকে পড়েশিশুটি মৃত্যু ডিবি পুলিশ পরিচয়ে ফেক্সিলোড ব্যবসায়ীকে অপহরণের চেষ্টা করেন দুর্বৃত্তরা

দুর্ধর্ষ সন্ত্রাসী মেহেদী খন্দকার ম্যাকলিনকে গ্রেপ্তার করা হয়েছে ডেভিল হান্ট অপারেশনে

নারায়ণগঞ্জ তালাশ ডেস্ক / ১৩৯৯ বার পঠিত
প্রকাশিত সময় : শনিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৫, ০২:৪২ পূর্বাহ্ন

যৌথ বাহিনীর অভিযান ‘ডেভিল হান্ট অপারেশনে’ দুর্ধর্ষ সন্ত্রাসী মেহেদী খন্দকার ম্যাকলিনকে গ্রেপ্তার করা হয়েছে৷ ম্যাকলিন শামীম ওসমানের ছেলে ইমতিনান ওসমান অয়নের ক্যাডার বলে পরিচিত৷

বৈষম্যবিরোধী আন্দোলনে গুলি বর্ষণ ও হামলার অভিযোগে বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) রাতে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছে পুলিশ৷

পরে ফতুল্লা মডেল থানার একটি মামলায় তাকে আদালতে পাঠানো হয়৷

বিষয়টি নিশ্চিত করে ফতুল্লা থানার ওসি শরীফুল ইসলাম বলেন, “ডেভিল হান্ট অভিযান জেলায় অব্যাহত আছে৷ ওই অভিযানে ম্যাকলিন গ্রেপ্তাস হয়েছেন৷ তার বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গুলি ও হামলার অভিযোগে একাধিক মামলা রয়েছে৷”

স্থানীয়রা জানান, সন্ত্রাসী কর্মকাণ্ডে দুর্ধর্ষ মেহেদী খন্দকার ম্যাকলিন শহরবাসীর কাছে আতঙ্কের নাম৷ সে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দমাতে চাষাঢ়ায় গুলিবর্ষণ ও দেশীয় অস্ত্র নিয়ে প্রতিদিন মহড়া দিয়েছে। তার বিরুদ্ধে মাদক ব্যবসা, কিশোর গ্যাং লিডার, চাঁদাবাজি, ছিনতাই, অপহরণ করে মুক্তিপণ আদায়সহ নানা অভিযোগ রয়েছে৷

Share

আপনার মন্তব্য প্রদান করুন...


এ জাতীয় ক্যাটাগরীর আরো খবর..