রবিবার, ১৪ জুন ২০২৬, ০৩:৩১ অপরাহ্ন
শিরোনাম :
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ডিএনডি লেকে গোসল করতে নেমে একই পরিবারের তিনজনের মৃত্যু হয়েছে। স্ত্রীর প্রেমিক ভেবে ফুফাতো শ্যালককে হত্যা: গ্রেফতার ৩ চেতনা শকদ্রব্য উদ্ধার অজ্ঞান পার্টি ৭জনকে আটক নারায়ণগঞ্জ প্রকাশ্য দিবালোকে তিন র‍্যাব কর্মকর্তাকে কুপিয়ে জখম করেছে মাদক ব্যবসায়িরা দীর্ঘদিনের জলাবদ্ধতা নিরসনে খাল খনন কার্যক্রমের উদ্বোধন করেছেন জেলা পরিষদের প্রশাসক মামুন মাহমুদ। ‎ প্রথমবারের মতো তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) বোঝাই একটি জাহাজ পার হয়েছে। শিহরণ জাগানো এই ঘটনায় উঠে এসেছে ভয়ঙ্কর এক বাস্তবতা সোর্স মামুন কুপিয়ে রক্তাক্ত জখম করেছে দূবৃত্তরা। ফতুল্লা পিলকুনীতে মসজিদের ষষ্ঠতলা থেকে পড়েশিশুটি মৃত্যু ডিবি পুলিশ পরিচয়ে ফেক্সিলোড ব্যবসায়ীকে অপহরণের চেষ্টা করেন দুর্বৃত্তরা

দেশে অনলাইন জুয়ার বিরুদ্ধে বড় ধরনের অভিযানে নেমেছে সরকার

নারায়ণগঞ্জ তালাশ ডেস্ক / ৫৭৫ বার পঠিত
প্রকাশিত সময় : বৃহস্পতিবার, ২৯ মে ২০২৫, ১০:১১ পূর্বাহ্ন

দেশে অনলাইন জুয়ার বিরুদ্ধে বড় ধরনের অভিযানে নেমেছে সরকার। সাইবার স্পেসে জুয়া বন্ধে গৃহীত সর্বশেষ পদক্ষেপ হিসেবে জড়িত প্রায় ১ হাজারের বেশি মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্ট বন্ধের প্রক্রিয়া শুরু হয়েছে।

রোববার (২৫ মে) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পোস্টে এ তথ্য নিশ্চিত করেছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তিবিষয়ক প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব।

জাতীয় সাইবার নিরাপত্তা এজেন্সির বরাতে তিনি জানান, সাইবার স্পেসে জুয়া খেলা সম্পূর্ণরূপে নিষিদ্ধ এবং এ বিষয়ে কঠোর পদক্ষেপ গ্রহণ করছে সরকার। সদ্য জারি করা সাইবার সুরক্ষা অধ্যাদেশ, ২০২৫-এর ২০ ধারা অনুযায়ী সাইবার জুয়া-সংক্রান্ত যে কোনো কার্যক্রম আইনত দণ্ডনীয় অপরাধ হিসেবে চিহ্নিত করা হয়েছে।

এই ধারায় বলা হয়েছে, জুয়া খেলা, খেলার জন্য অ্যাপ/পোর্টাল/ডিভাইস তৈরি বা পরিচালনা, খেলায় সহায়তা বা উৎসাহ প্রদান, বিজ্ঞাপনে অংশগ্রহণ, এবং সরাসরি বা পরোক্ষভাবে প্রচার-প্রচারণা চালানো আইন লঙ্ঘন হিসেবে গণ্য হবে। একই অধ্যাদেশের ২১ এবং ২২ ধারায় জুয়া-সংক্রান্ত আর্থিক লেনদেন, প্রতারণা এবং জালিয়াতিকেও নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।

তিনি বলেন, সরকারি তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত জুয়ার সঙ্গে সংশ্লিষ্ট ১ হাজার ১০০ জনের বেশি এজেন্ট চিহ্নিত করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান। একইসঙ্গে যারা আগে জুয়ার বিজ্ঞাপনে স্বেচ্ছায় অংশগ্রহণ করেছেন, তাদেরকে অবিলম্বে এ ধরনের কার্যক্রম থেকে সরে আসার আহ্বানও জানান তিনি।

ফয়েজ আহমদ তৈয়্যব আরও জানান, জুয়ার প্রচারে যেসব পেশাজীবী, সেলিব্রিটি, বিজ্ঞাপনদাতা প্রতিষ্ঠান, মিডিয়া কোম্পানি, মিডিয়া বায়ার, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়া জড়িত, তাদের বিরুদ্ধেও কঠোর পদক্ষেপ নেওয়া হবে।

 

 

সফটওয়্যার ও টুলিং কোম্পানি, মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) এজেন্ট, ব্যাংক, বীমা প্রতিষ্ঠান, এমনকি ক্রিপ্টোকারেন্সি লেনদেন এবং হুন্ডির মাধ্যমে আর্থিক সহায়তা প্রদানকারীদের বিরুদ্ধেও ব্যবস্থা নেয়া হবে।

এমন অবস্থায় জুয়া-সংক্রান্ত যে কোনো তথ্য সরাসরি notify@ncsa.gov.bd ঠিকানায় জানানোর অনুরোধও জানিয়েছেন প্রধান উপদেষ্টার এই বিশেষ সহকারী।

আপনার মন্তব্য প্রদান করুন...


এ জাতীয় ক্যাটাগরীর আরো খবর..