রবিবার, ১৪ জুন ২০২৬, ০৩:২৬ অপরাহ্ন
শিরোনাম :
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ডিএনডি লেকে গোসল করতে নেমে একই পরিবারের তিনজনের মৃত্যু হয়েছে। স্ত্রীর প্রেমিক ভেবে ফুফাতো শ্যালককে হত্যা: গ্রেফতার ৩ চেতনা শকদ্রব্য উদ্ধার অজ্ঞান পার্টি ৭জনকে আটক নারায়ণগঞ্জ প্রকাশ্য দিবালোকে তিন র‍্যাব কর্মকর্তাকে কুপিয়ে জখম করেছে মাদক ব্যবসায়িরা দীর্ঘদিনের জলাবদ্ধতা নিরসনে খাল খনন কার্যক্রমের উদ্বোধন করেছেন জেলা পরিষদের প্রশাসক মামুন মাহমুদ। ‎ প্রথমবারের মতো তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) বোঝাই একটি জাহাজ পার হয়েছে। শিহরণ জাগানো এই ঘটনায় উঠে এসেছে ভয়ঙ্কর এক বাস্তবতা সোর্স মামুন কুপিয়ে রক্তাক্ত জখম করেছে দূবৃত্তরা। ফতুল্লা পিলকুনীতে মসজিদের ষষ্ঠতলা থেকে পড়েশিশুটি মৃত্যু ডিবি পুলিশ পরিচয়ে ফেক্সিলোড ব্যবসায়ীকে অপহরণের চেষ্টা করেন দুর্বৃত্তরা

নারায়ণগঞ্জ জেলা রূপগঞ্জে মুচলেকা দিয়ে মাদক ব্যবসা ছাড়লেন ৭ কুখ্যাত মাদক ব্যাবসায়ীরা।

নারায়ণগঞ্জ তালাশ ডেস্ক / ১৩৩১ বার পঠিত
প্রকাশিত সময় : রবিবার, ২৭ জুলাই ২০২৫, ০১:৫৪ পূর্বাহ্ন

  1. নারায়ণগঞ্জ জেলা রূপগঞ্জে মুচলেকা দিয়ে মাদক ব্যবসা ছাড়লেন ৭ কুখ্যাত মাদক ব্যাবসায়ীরা

……………………………………………………..
নারায়ণগঞ্জ জেলা রূপগঞ্জের এলাকাবাসীর সম্মেলিত চাপে মুচলেকা দিয়ে মাদক ব্যবসা ছাড়ার অঙ্গীকার করেছেন সাত কুখ্যাত মাদক ব্যাবসায়ীরা।

শনিবার (২৬ জুলাই) বিকালে নারায়ণগঞ্জ রূপগঞ্জ থানাধীন তারাব পৌরসভার মৈকুলি বাজারে এলাকাবাসীর উপস্থিতিতে তারা সরকারি স্ট্যাম্পে স্বাক্ষর করে এ অঙ্গীকার করেন।

সাত মাদক ব্যাবসায়ীরা হলেন- হোসেন আলী প্রধানের ছেলে আলী আজগর।
একই এলাকার বারেক মিয়ার মেয়ে সুফি বেগম।
রাবি বেগম।
সাদ্দাত ভূঁইয়ার ছেলে শ্যামল।
কালা চান্দের ছেলে রিপন মিয়া।
নুরু মিয়ার ছেলে বিল্লাল ও সায়েদ আলীর ছেলে আলম মিয়া।

তারা সকলেই রূপগঞ্জ থানাধীন উপজেলার তারাব পৌরসভার মৈকুলি গ্রামের বাসিন্দা।

স্থানীয় সূত্রে জানা যায়, নারায়ণগঞ্জ জেলা রূপগঞ্জ উপজেলার তারাব পৌর এলাকাসহ বিভিন্ন স্থানে এ চক্রটি দীর্ঘদিন ধরে খুচরা ও পাইকারিভাবে মাদকদ্রব্য বিক্রি করে আসছিলো।

এতে এলাকায় মাদকসেবীদের আনাগোনায় এলাকা অশান্ত ও নিরাপত্তাহীন হয়ে উঠেছিল।

এলাকায় শান্তি ফেরাতে সম্প্রতি মৈকুলী এলাকায় স্থানীয়রা মাদকবিরোধী সভার আয়োজন করে। সভায় সিদ্ধান্ত হয় মৈকুলী এলাকায় কাউকে মাদক ব্যবসা করতে দেওয়া হবে না।

এরপ্রেক্ষিতে শুক্রবার (২৫ জুলাই) সন্ধ্যায় ৪২ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে গণধোলাই দিয়ে পুলিশে দেয় এলাকাবাসী।

এতে মাদক ব্যবসায়ীদের মাঝে আতঙ্ক তৈরি হয়। এলাকাবাসীর সম্মিলিত চাপে সাত মাদক ব্যবসায়ীরা সরকারি স্ট্যাম্পে স্বাক্ষর করে মাদক ব্যবসা ছেড়ে দেওয়ার অঙ্গীকার করেন।

নারায়ণগঞ্জ জেলা রূপগঞ্জ থানাধীন মৈকুলি এলাকার জাহাঙ্গীর আলম হানিফ জানান, দীর্ঘদিন ধরে এই চক্রটি এলাকার পরিবেশ বিষিয়ে তুলেছিল।

তাই আমরা সকলে মিলে এলাকাকে মাদক মুক্ত করার বিষয়ে কাজ শুরু করি। এরই ফলশ্রুতিতে আমরা দুই মাদক কারবারীকে ইয়াবাসহ ধরে পুলিশের দিই।

নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম বলেন, মাদক ব্যবসা রোধে এ ধরনের উদ্যোগ অবশ্যই ভালো।

তবে এ সময় যাতে পরিস্থিতির অবনতি না হয় সেদিকে সজাগ থাকতে হবে।

মাদক রোধে সকলকেই এগিয়ে আসতে হবে। জেলা পুলিশ, নারায়ণগঞ্জ District Police, Narayanganj

আপনার মন্তব্য প্রদান করুন...


এ জাতীয় ক্যাটাগরীর আরো খবর..