বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০২:৫০ অপরাহ্ন
শিরোনাম :
সোর্স মামুন কুপিয়ে রক্তাক্ত জখম করেছে দূবৃত্তরা। ফতুল্লা পিলকুনীতে মসজিদের ষষ্ঠতলা থেকে পড়েশিশুটি মৃত্যু ডিবি পুলিশ পরিচয়ে ফেক্সিলোড ব্যবসায়ীকে অপহরণের চেষ্টা করেন দুর্বৃত্তরা সোনারগাঁয়ে অভিযানের তিন হাজার পিস ইয়াবা আটক ফতুল্লা কোচিং এর কথা বলে স্কুল ছাত্রী ৫ দিন ধরে নিখোঁজ সম্মিলিতভাবে হকার উচ্ছেদ অভিযান মাদকদ্রব্য বিক্রি কালে ৩০ পুঁড়িয়া গাঁজাসহ ফুলচাঁন (৩৮) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার চিকিৎসা ও ব্যবসায়ী ভিসা সহজ করার আশ্বাস দিয়েছে ভারত মাদক ব্যবসায় বাধা দেয়াকে কেন্দ্র করে সাইদ আহমেদ সাব্বির যুবককে কুপিয়ে হত্যার মাদকবিরোধী অভিযানে দুইজনকে গ্রেপ্তার করেছে সোনারগাঁ থানা পুলিশ

পুলিশ পৃথক দুটি স্থান থেকে অজ্ঞাতনামা দুই যুবকের লাশ উদ্ধার

নারায়ণগঞ্জ তালাশ ডেস্ক / ৬৬৪ বার পঠিত
প্রকাশিত সময় : বৃহস্পতিবার, ২২ মে ২০২৫, ১২:৩৯ পূর্বাহ্ন

  1. নারায়ণগঞ্জ সোনারগাঁয়ে পৃথক দুটি স্থান থেকে অজ্ঞাতনামা দুই যুবকের লা
  1. করেছে হাইওয়ে থানা পুলিশ। বুধবার (২১ মে) কাঁচপুর হাইওয়ে থানা পুলিশ লাশ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতাল মর্গে পাঠিয়েছে। নিহতদের বয়স আনুমানিক ৩২-৩৫ বছরের মধ্যে এবং তাদের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, উপজেলার কাঁচপুর ইউনিয়নের ললাটি বাস স্ট্যান্ড এলাকা এবং পিরোজপুর ইউনিয়নের আষাঢ়িয়ার চর ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশ থেকে লাশ দুটি উদ্ধার করা হয়।

কাঁচপুর হাইওয়ে থানার ইন্সপেক্টর (অফিসার ইনচার্জ) ওয়াহিদ মোর্শেদ জানান, মরদেহ দুটি উদ্ধার করে হাইওয়ে থানায় নিয়ে আসা হয়েছে। তাৎক্ষণিকভাবে তাদের কোনো পরিচয় জানা যায়নি। ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হবে এবং ময়নাতদন্তের পরই মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।

ওসি আরও জানান, লাশ দুটির পরিচয় শনাক্তের জন্য পুলিশ কাজ করছে এবং বিষয়টি তদন্তাধীন রয়েছে। শরীরে আঘাতের চিহ্ন থাকায় প্রাথমিকভাবে এটিকে হত্যাকাণ্ড বলে ধারণা করা হচ্ছে।

আপনার মন্তব্য প্রদান করুন...


এ জাতীয় ক্যাটাগরীর আরো খবর..