বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০২:৩৫ পূর্বাহ্ন

প্রথমবারের মতো তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) বোঝাই একটি জাহাজ পার হয়েছে।

নারায়ণগঞ্জ তালাশ ডেস্ক / ২৫৬ বার পঠিত
প্রকাশিত সময় : বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০২:১৭ অপরাহ্ন

 

মধ্যপ্রাচ্যের যুদ্ধের কারণে গত মার্চ মাসের শুরু থেকে প্রায় বন্ধ হয়ে যাওয়া গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালী দিয়ে প্রথমবারের মতো তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) বোঝাই একটি জাহাজ পার হয়েছে।

সামুদ্রিক জাহাজ চলাচল পর্যবেক্ষণ সংস্থা কেপলার এর বরাত দিয়ে এ খবর জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।

জাহাজ চলাচল পর্যবেক্ষণ সংস্থার তথ্য অনুযায়ী এএফপি জানায়, সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রীয় তেল কোম্পানি অ্যাডনক পরিচালিত ‘মুবারাজ’ নামের এলএনজি ক্যারিয়ারটি ১ লাখ ৩২ হাজার ৮৯০ ঘনমিটার গ্যাস নিয়ে প্রণালীটি অতিক্রম করেছে।
জাহাজটি গত ২ মার্চ সংযুক্ত আরব আমিরাতের দাস দ্বীপ থেকে মাল বোঝাই করেছিল।

গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরাইল ইরানে হামলা চালানোর পর ইরানি বাহিনী এই প্রণালীর ওপর কার্যত নিয়ন্ত্রণ আরোপ করে, যার ফলে উপসাগরীয় অঞ্চলে বড় ধরনের অস্থিরতা তৈরি হয়েছে।

 

আপনার মন্তব্য প্রদান করুন...


এ জাতীয় ক্যাটাগরীর আরো খবর..