শনিবার, ২৭ জুন ২০২৬, ১০:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
বন্দরে গৃহবধূকে গলা কেটে হত্যা নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে অভিযান চালিয়ে ১ কেজি গাঁজাসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। ২০৮ পিস ইয়াবা ট্যাবলেটসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে। নারায়ণগঞ্জের রূপগঞ্জে অভিযান চালিয়ে ২ কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ডিএনডি লেকে গোসল করতে নেমে একই পরিবারের তিনজনের মৃত্যু হয়েছে। স্ত্রীর প্রেমিক ভেবে ফুফাতো শ্যালককে হত্যা: গ্রেফতার ৩ চেতনা শকদ্রব্য উদ্ধার অজ্ঞান পার্টি ৭জনকে আটক নারায়ণগঞ্জ প্রকাশ্য দিবালোকে তিন র‍্যাব কর্মকর্তাকে কুপিয়ে জখম করেছে মাদক ব্যবসায়িরা দীর্ঘদিনের জলাবদ্ধতা নিরসনে খাল খনন কার্যক্রমের উদ্বোধন করেছেন জেলা পরিষদের প্রশাসক মামুন মাহমুদ। ‎ প্রথমবারের মতো তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) বোঝাই একটি জাহাজ পার হয়েছে।

বিদ্যুৎস্পৃষ্টে হয়ে মা ও মেয়ের মৃত্যু

নারায়ণগঞ্জ তালাশ ডেস্ক / ১০৯৩ বার পঠিত
প্রকাশিত সময় : রবিবার, ৩১ অগাস্ট ২০২৫, ০১:০২ পূর্বাহ্ন

  1. ফতুল্লায় বিদ্যুৎস্পৃষ্টে হয়ে মা ও মেয়ের মৃত্যু হয়েছে। শনিবার রাত সাড়ে সাতটার দিকে ফতুল্লা থানার শিয়াচর বড় বাড়ী এলাকায় এ ঘটনা ঘটে। নিহতরা হলেন- ফতুল্লা থানার শিয়াচর বড়বাড়ী এলাকার আমির হোসেনের স্ত্রী রোকছানা (৫০) ও মেয়ে লামিয়া (২২)।

স্থানীয়রা জানায়, বাড়ির পিছনে জমে থাকা পানি সেচার জন্য মটর লাগিয়েছিলো। শনিবার রাত সাড়ে সাতটার দিকে নিজ ঘরের বিদ্যুত দিয়ে সেই মটর চালু করতে যায় নিহত রোকছানা বেগম। মোটরে হাত দেওয়া মাত্র তখন বিদ্যুতায়িত হয় রোকছানা বেগম।

বিষয়টি বুজতে পেরে মাকে বাচাঁতে এগিয়ে আসে মেয়ে লামিয়া। তখন সেও বিদ্যুতায়িত হয়। পরে স্থানীয়রা বিষয়টি দেখতে পেয়ে তাদের কে উদ্ধার করে শহরের খানপুর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা তাদের কে মৃত্যু ঘোষনা করে। মা-মেয়ের মৃত্যুর সংবাদে গোটা এলাকায় শোকের ছায়া নেমে আসে।

বিষয়টি নিশ্চিত করে ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরিফুল ইসলাম জানান, সংবাদ পেয়ে হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে। মা-মেয়ের মরদেহ খানপুর হাসপাতালে রয়েছে।

আপনার মন্তব্য প্রদান করুন...


এ জাতীয় ক্যাটাগরীর আরো খবর..