রবিবার, ১৪ জুন ২০২৬, ০৩:২৭ অপরাহ্ন
শিরোনাম :
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ডিএনডি লেকে গোসল করতে নেমে একই পরিবারের তিনজনের মৃত্যু হয়েছে। স্ত্রীর প্রেমিক ভেবে ফুফাতো শ্যালককে হত্যা: গ্রেফতার ৩ চেতনা শকদ্রব্য উদ্ধার অজ্ঞান পার্টি ৭জনকে আটক নারায়ণগঞ্জ প্রকাশ্য দিবালোকে তিন র‍্যাব কর্মকর্তাকে কুপিয়ে জখম করেছে মাদক ব্যবসায়িরা দীর্ঘদিনের জলাবদ্ধতা নিরসনে খাল খনন কার্যক্রমের উদ্বোধন করেছেন জেলা পরিষদের প্রশাসক মামুন মাহমুদ। ‎ প্রথমবারের মতো তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) বোঝাই একটি জাহাজ পার হয়েছে। শিহরণ জাগানো এই ঘটনায় উঠে এসেছে ভয়ঙ্কর এক বাস্তবতা সোর্স মামুন কুপিয়ে রক্তাক্ত জখম করেছে দূবৃত্তরা। ফতুল্লা পিলকুনীতে মসজিদের ষষ্ঠতলা থেকে পড়েশিশুটি মৃত্যু ডিবি পুলিশ পরিচয়ে ফেক্সিলোড ব্যবসায়ীকে অপহরণের চেষ্টা করেন দুর্বৃত্তরা

বিধবা নারীর ভিটেবাড়ি দখল করে তাকে উচ্ছেদ ও মিথ্যা মামলা দিয়ে হয়রানি

নারায়ণগঞ্জ তালাশ ডেস্ক / ৮৯৭ বার পঠিত
প্রকাশিত সময় : শনিবার, ০১ মার্চ ২০২৫, ১১:৪০ অপরাহ্ন

বন্দর উপজেলার এক বিধবা নারীর ভিটেবাড়ি দখল করে তাকে উচ্ছেদ ও মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ উঠেছে তারই ভাই ও পরিবারের বিরুদ্ধে। শনিবার (১ মার্চ) দুপুরে নারায়ণগঞ্জ প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে এসব অভিযোগ তুলেন বন্দর একরামপুর এলাকার মৃত ফজলুর রহমান কাজীর কণ্যা বিলকিস বেগম শিউলি। এ সময় তিনি এর প্রতিকার চান।

বর্তমানে ভুক্তভোগী ও তার একমাত্র ছেলেকে নিয়ে অন্যের বাড়িতে আশ্রয় নিয়ে মানবেতর জীবনযাপন করছেন ওই নারী।

সংবাদ সম্মেলনে ভুক্তভোগী নারী শিউলি জানান, বন্দর একরামপুর এলাকার কাজী বাড়িতে পৈতৃক সূত্রে অর্ধ শতাংশ জমিতে পান শিউলী বেগম। সে জমিতে ঘর তুলে দীর্ঘদিন ধরে বসবাস করে আসছেন। স্বামীর মৃত্যুর পর ভুক্তভোগীর নিজের ভাই, ভাইয়ের স্ত্রী ও ছেলেরা বাড়ির সামনে দেয়াল টেনে যাওয়া আসার রাস্তা ও বিদ্যুৎ সংযোগ বন্ধ করে দেয়। পরবর্তীতে তার ভিটেবাড়ি দখল করে তাকে বাড়ি থেকে উচ্ছেদ করে। এ ঘটনায় ভুক্তভোগী নারী শিউলি বন্দর থানায় জিডি করলেও পুলিশ প্রশাসনের কাছ থেকে কোন সহযোগিতা পান নি। বরং তদন্ত কর্মকর্তা বিবাদীদের পক্ষ নিয়ে ঘটনা ধামাচাপা দেয়ার চেষ্টা করছেন বলে অভিযোগ তার।

পাশাপাশি ভাইয়ের পরিবারের লোকজন মিথ্যা মামলা দিয়ে তাকে হয়রানি সহ প্রাণনাশের হুমকি দিচ্ছেন বলেও সংবাদ সম্মেলনে অভিযোগ করেন বিধবা নারী শিউলি। এ অবস্থায় নিজের ভিটেবাড়ি ফিরে পাওয়া সহ মিথ্যা মামলার হয়রানি থেকে রেহাই পেতে সরকারের উচ্চ পর্যায়ে হস্তক্ষেপ কামনা করছেন তিনি

আপনার মন্তব্য প্রদান করুন...


এ জাতীয় ক্যাটাগরীর আরো খবর..