রবিবার, ১৪ জুন ২০২৬, ০৩:৩০ অপরাহ্ন
শিরোনাম :
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ডিএনডি লেকে গোসল করতে নেমে একই পরিবারের তিনজনের মৃত্যু হয়েছে। স্ত্রীর প্রেমিক ভেবে ফুফাতো শ্যালককে হত্যা: গ্রেফতার ৩ চেতনা শকদ্রব্য উদ্ধার অজ্ঞান পার্টি ৭জনকে আটক নারায়ণগঞ্জ প্রকাশ্য দিবালোকে তিন র‍্যাব কর্মকর্তাকে কুপিয়ে জখম করেছে মাদক ব্যবসায়িরা দীর্ঘদিনের জলাবদ্ধতা নিরসনে খাল খনন কার্যক্রমের উদ্বোধন করেছেন জেলা পরিষদের প্রশাসক মামুন মাহমুদ। ‎ প্রথমবারের মতো তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) বোঝাই একটি জাহাজ পার হয়েছে। শিহরণ জাগানো এই ঘটনায় উঠে এসেছে ভয়ঙ্কর এক বাস্তবতা সোর্স মামুন কুপিয়ে রক্তাক্ত জখম করেছে দূবৃত্তরা। ফতুল্লা পিলকুনীতে মসজিদের ষষ্ঠতলা থেকে পড়েশিশুটি মৃত্যু ডিবি পুলিশ পরিচয়ে ফেক্সিলোড ব্যবসায়ীকে অপহরণের চেষ্টা করেন দুর্বৃত্তরা

ভিপি, জিএস ও এজিএস পদে এগিয়ে ছাত্রশিবির সমর্থিত

নারায়ণগঞ্জ তালাশ ডেস্ক / ৫৬৩ বার পঠিত
প্রকাশিত সময় : বুধবার, ০৭ জানুয়ারী ২০২৬, ১০:৫২ পূর্বাহ্ন

জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ নির্বাচনের ৩৯টি কেন্দ্রের মধ্যে ৮ কেন্দ্রের ভোটের ফলাফল প্রকাশ করা হয়েছে। বুধবার (৭ জানুয়ারি) সকালে জকসুর ৩৯ কেন্দ্রের মধ্যে ৮টি কেন্দ্রের ফলাফল ঘোষণা করেন নির্বাচন কমিশনার ড. আনিসুর রহমান, অধ্যাপক ড. শহিদুল ইসলাম ও অধ্যাপক ড. জুলফিকার মাহমুদ।

বিজ্ঞাপন

প্রকাশিত ফলাফলে ইসলামী ছাত্রশিবির সমর্থিত প্রার্থীদের সঙ্গে জাতীয়তাবাদী ছাত্রদল সমর্থিত প্রার্থীদের হাড্ডাহাড্ডি লড়াই দেখা গেছে। তবে ভিপি, জিএস ও এজিএস পদে এগিয়ে ছাত্রশিবির সমর্থিত প্রার্থীরা।

মঙ্গলবার (৬ জানুয়ারি) রাত ১২টা ৪০ মিনিটে দ্বিতীয় দফায় ভোট গণনা শুরু হয়।

এর আগে, মঙ্গলবার সকাল ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত ভোট গ্রহণ শেষে প্রথম দফায় ভোট গণনা শুরু হয়। পরে মেশিনের কারিগরি জনিত ত্রুটির কারণে রাত ৮টা ৫০ মিনিটে ভোট গণনা স্থগিত করা হয়। এই পরিস্থিতিতে প্রার্থীসহ অংশীজনের সঙ্গে আলোচনা করে ওএমআর মেশিনেই ভোট গণনার সিদ্ধান্ত হয়। নির্বাচনে ভোটার উপস্থিতির হার ৬৬ দশমিক ১৮ শতাংশ।

আপনার মন্তব্য প্রদান করুন...


এ জাতীয় ক্যাটাগরীর আরো খবর..