বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০২:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
সোর্স মামুন কুপিয়ে রক্তাক্ত জখম করেছে দূবৃত্তরা। ফতুল্লা পিলকুনীতে মসজিদের ষষ্ঠতলা থেকে পড়েশিশুটি মৃত্যু ডিবি পুলিশ পরিচয়ে ফেক্সিলোড ব্যবসায়ীকে অপহরণের চেষ্টা করেন দুর্বৃত্তরা সোনারগাঁয়ে অভিযানের তিন হাজার পিস ইয়াবা আটক ফতুল্লা কোচিং এর কথা বলে স্কুল ছাত্রী ৫ দিন ধরে নিখোঁজ সম্মিলিতভাবে হকার উচ্ছেদ অভিযান মাদকদ্রব্য বিক্রি কালে ৩০ পুঁড়িয়া গাঁজাসহ ফুলচাঁন (৩৮) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার চিকিৎসা ও ব্যবসায়ী ভিসা সহজ করার আশ্বাস দিয়েছে ভারত মাদক ব্যবসায় বাধা দেয়াকে কেন্দ্র করে সাইদ আহমেদ সাব্বির যুবককে কুপিয়ে হত্যার মাদকবিরোধী অভিযানে দুইজনকে গ্রেপ্তার করেছে সোনারগাঁ থানা পুলিশ

মাছ ব্যবসায়ীর মরদেহ উদ্ধার

নারায়ণগঞ্জ তালাশ ডেস্ক / ৩১০ বার পঠিত
প্রকাশিত সময় : শুক্রবার, ১৩ জুন ২০২৫, ১২:১৫ পূর্বাহ্ন

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মো. সবুজ (৩৫) নামে এক মাছ ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত সবুজ আড়াইহাজার উপজেলার ব্রাহ্মণদী ইউনিয়নের মারুয়াদি এলাকার নুর মোহাম্মদের ছেলে।

বৃহস্পতিবার (১২ জুন) সকালে সোনারগাঁ উপজেলার সাদিপুর ইউনিয়নের বড়িবাড়ি এলাকার রাস্তার পাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পরে পুলিশ মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে বড়িবাড়ি এলাকার স্থানীয়রা রাস্তার পাশে পড়ে থাকা একটি মরদেহ দেখতে পেয়ে তালতলা তদন্ত কেন্দ্রের পুলিশকে খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে। স্থানীয়দের ধারণা, দুর্বৃত্তরা তাকে অন্য কোথাও হত্যা করে রাতের আঁধারে মরদেহটি ওই এলাকায় ফেলে রেখে গেছে।

নিহতের স্ত্রী রেহেনা আক্তার জানান, গত ১১ জুন দুপুর থেকে সবুজ নিখোঁজ ছিলেন। তিনি রূপগঞ্জের ভুলতা গাউছিয়া এলাকায় মাছ সরবরাহের কাজে গিয়েছিলেন এবং এরপর থেকে তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না।

তালতলা তদন্ত কেন্দ্রের ইনচার্জ পরিদর্শক আব্দুল হক জানান, মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি একটি হত্যাকাণ্ড। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

আপনার মন্তব্য প্রদান করুন...


এ জাতীয় ক্যাটাগরীর আরো খবর..