বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০২:৩৬ পূর্বাহ্ন

সারাদেশে পাঁচ লাখ ৫৫ হাজার ৯৫৮ জন আনসার-ভিডিপি সদস্য দায়িত্ব

নারায়ণগঞ্জ তালাশ ডেস্ক / ৬৫৩ বার পঠিত
প্রকাশিত সময় : সোমবার, ১২ জানুয়ারী ২০২৬, ০১:৩৪ অপরাহ্ন

সন্ন ত্রয়োদশ জাতীয় নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠানের লক্ষ্যে সারাদেশে পাঁচ লাখ ৫৫ হাজার ৯৫৮ জন আনসার-ভিডিপি সদস্য দায়িত্ব পালন করবেন বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লে. জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী।

সোমবার (১২ জানুয়ারি) দুপুরে গাজীপুরের কালিয়াকৈরে বাংলাদেশ আনসার ও ভিডিপি একাডেমির ইয়াদ আলী প্যারেড গ্রাউন্ডে এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে স্বরাষ্ট্র উপদেষ্টা এসব কথা বলেন।

এদিন ৪১তম বিসিএস (আনসার) কর্মকর্তা, উপজেলা প্রশিক্ষক-প্রশিক্ষিকা ও আনসার ব্যাটালিয়নের ২৬ ও ২৭তম ব্যাচের মৌলিক প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ (পাসিং আউট প্যারেড) অনুষ্ঠিত হয়।

স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, সারাদেশের ৪২ হাজার ৭৬৬টি ভোটকেন্দ্রের প্রতিটিতে ১৩ জন করে আনসার সদস্য মোতায়েন থাকবেন। এই লক্ষ্য পূরণে গত বছরের আগস্ট থেকেই সুপরিকল্পিত প্রস্তুতি নেওয়া হচ্ছে। ইতোমধ্যে ৫৬ হাজার উপজেলা-থানা কোম্পানি আনসার, দুই লাখ ৫৫ হাজার ভিডিপি সদস্য এবং তিন হাজারেরও বেশি ব্যাটালিয়ন সদস্যকে মৌলিক প্রশিক্ষণ দেওয়া হয়েছে। এছাড়া সাড়ে চার লক্ষাধিক সদস্যকে আধুনিক সফটওয়্যারের মাধ্যমে তালিকাভুক্ত করা হয়েছে।

আপনার মন্তব্য প্রদান করুন...


এ জাতীয় ক্যাটাগরীর আরো খবর..