বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৪:১২ অপরাহ্ন
শিরোনাম :
সোর্স মামুন কুপিয়ে রক্তাক্ত জখম করেছে দূবৃত্তরা। ফতুল্লা পিলকুনীতে মসজিদের ষষ্ঠতলা থেকে পড়েশিশুটি মৃত্যু ডিবি পুলিশ পরিচয়ে ফেক্সিলোড ব্যবসায়ীকে অপহরণের চেষ্টা করেন দুর্বৃত্তরা সোনারগাঁয়ে অভিযানের তিন হাজার পিস ইয়াবা আটক ফতুল্লা কোচিং এর কথা বলে স্কুল ছাত্রী ৫ দিন ধরে নিখোঁজ সম্মিলিতভাবে হকার উচ্ছেদ অভিযান মাদকদ্রব্য বিক্রি কালে ৩০ পুঁড়িয়া গাঁজাসহ ফুলচাঁন (৩৮) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার চিকিৎসা ও ব্যবসায়ী ভিসা সহজ করার আশ্বাস দিয়েছে ভারত মাদক ব্যবসায় বাধা দেয়াকে কেন্দ্র করে সাইদ আহমেদ সাব্বির যুবককে কুপিয়ে হত্যার মাদকবিরোধী অভিযানে দুইজনকে গ্রেপ্তার করেছে সোনারগাঁ থানা পুলিশ

সেই হাত-পা বাধা অর্ধগলিত লাশের পরিচয় মিলেছে

নারায়ণগঞ্জ তালাশ ডেস্ক / ১৮৭ বার পঠিত
প্রকাশিত সময় : শুক্রবার, ০৬ জুন ২০২৫, ০২:০৬ পূর্বাহ্ন

নারায়ণগঞ্জ: সিদ্ধিরগঞ্জের বন্ধ দোকান থেকে উদ্ধার হওয়া সেই হাত-পা বাধা অর্ধগলিত লাশের পরিচয় মিলেছে। এ ঘটনায় নিহতের বোন শিউলী আক্তার বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছে। বৃহস্পতিবার (৫ জুন) বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন সিদ্ধিরগঞ্জ থানার ইন্সপেক্টর (অফিসার ইনচার্জ) শাহীনুর আলম।

নিহত হলেন চাঁদপুরের উত্তর মতলব ফরাজীকান্দি বড় হলুদিয়ার মো: মোহন বেপারীর ছেলে দেলোয়ার হোসেন। সে সিদ্ধিরগঞ্জের গোদনাইল দুই নাম্বার ঢাকেশ্বরী এলাকায় বাড়ায় বসবাস করতো এবং ব্যাটারি চালিত অটো রিকসা চালাতো।

মামলার এজাহারে উল্লেখ করা হয়, ‘দেলোয়ার হোসেন বিভিন্ন লোকের থেকে নিয়ে ভাড়ায় অটোরিক্সা চালিয়ে জীবিকা নির্বাহ করতো। তারই ধারাবাহিকতায় গত ৩১ মে বিকালে জনৈক মোঃ জসিম উদ্দিনের অটোরিক্সা ভাড়ায় চালানোর উদ্দেশ্যে বাহির হয়ে আসে দেলোয়ার। প্রতিদিনের ন্যায় রাতে দেলোয়ার হোসেন রিক্সা নিয়া গ্যারেজে ফেরত আসার কথা থাকিলেও সে আসেনি। এতে তার পরিচিতরা বিভিন্নস্থানে দেলোয়ারকে খোঁজাখুজি করতে থাকে। খোঁজাখুজির একপর্যায়ে গত ৩ জুন সন্ধ্যায় খবর আসে সিদ্ধিরগঞ্জের দক্ষিণ কদমতলী নয়াপাড়া এলাকায় এক দোকানের ভিতর থেকে দেলোয়ারের অর্ধগলিত লাশ পাওয়া গিয়াছে।’

ওসি শাহীনুর আলম বলেন, পরিচয় শনাক্তের পর নিহতের বোন থানায় একটি মামলা দায়ের করেছে। এ হত্যাকান্ড কে বা কারা করেছে, কেন করেছে সেটার তদন্ত চলছে। জড়িতদের আটকে আমাদের চেষ্টা চলছে।

আপনার মন্তব্য প্রদান করুন...


এ জাতীয় ক্যাটাগরীর আরো খবর..