বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৪:১৯ অপরাহ্ন
শিরোনাম :
সোর্স মামুন কুপিয়ে রক্তাক্ত জখম করেছে দূবৃত্তরা। ফতুল্লা পিলকুনীতে মসজিদের ষষ্ঠতলা থেকে পড়েশিশুটি মৃত্যু ডিবি পুলিশ পরিচয়ে ফেক্সিলোড ব্যবসায়ীকে অপহরণের চেষ্টা করেন দুর্বৃত্তরা সোনারগাঁয়ে অভিযানের তিন হাজার পিস ইয়াবা আটক ফতুল্লা কোচিং এর কথা বলে স্কুল ছাত্রী ৫ দিন ধরে নিখোঁজ সম্মিলিতভাবে হকার উচ্ছেদ অভিযান মাদকদ্রব্য বিক্রি কালে ৩০ পুঁড়িয়া গাঁজাসহ ফুলচাঁন (৩৮) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার চিকিৎসা ও ব্যবসায়ী ভিসা সহজ করার আশ্বাস দিয়েছে ভারত মাদক ব্যবসায় বাধা দেয়াকে কেন্দ্র করে সাইদ আহমেদ সাব্বির যুবককে কুপিয়ে হত্যার মাদকবিরোধী অভিযানে দুইজনকে গ্রেপ্তার করেছে সোনারগাঁ থানা পুলিশ

৬ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের চেষ্টার

নারায়ণগঞ্জ তালাশ ডেস্ক / ৬৬১ বার পঠিত
প্রকাশিত সময় : মঙ্গলবার, ২৭ মে ২০২৫, ১২:৪১ পূর্বাহ্ন

নারায়ণগঞ্জ সিদ্ধিরগঞ্জে ৬ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের চেষ্টার ঘটনায় অভিযুক্ত দারোয়ান মাসুদ (৩৫) কে ঢাকা থেকে গ্রেপ্তার করেছে র‍্যাব। সোমবার (২৬ মে) রাত আনুমানিক ২টায় রাজধানীর পল্লবী থানা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। তথ্যটি নিশ্চিত করেছেন র‌্যাব-১১ অপস্ অফিসার মো. গোলাম মোর্শেদ।

গ্রেপ্তারকৃত দারোয়ান মাসুদ কুমিল্লার লাকসাম থানার পাশাপুর গ্রামের মাওলানা আব্দুল মান্নানের ছেলে। সে বর্তমানে সিদ্ধিরগঞ্জ থানার পাইনাদি নতুন মহল্লায় বসবাস করত।

এজাহার সূত্রে জানা যায়, মামলার বাদিনী একটি গার্মেন্টসে চাকরি করেন। তার বড় ও ছোট দুই মেয়ে মহিলা মাদ্রাসার বোর্ডিংয়ে থেকে পড়ালেখা করত। সম্প্রতি বড় মেয়ে অসুস্থ হওয়ায় তিনি দুই মেয়েকে বাসায় নিয়ে আসেন। গত ১৮ মে দুপুর অনুমান ৩টায় তিনি দুই মেয়েকে ভাড়া বাসায় রেখে গার্মেন্টসে চলে যান। ওই সময় তার ৬ বছর বয়সী ছোট মেয়েটি বাসার বাইরে খেলতে গেলে পাইনাদি নতুন মহল্লায় অবস্থিত মহিউদ্দিন আল মামুন এবং কামরুজ্জামান এর যৌথ মালিকানাধীন বিল্ডিংয়ের দারোয়ান মাসুদ (৩৫) শিশুটির মুখ চেপে ধরে তার গার্ডরুমে নিয়ে যায়। সেখানে মাসুদের বিরুদ্ধে শিশুটির ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক প্যান্ট খুলে ধর্ষণের চেষ্টা করার অভিযোগ উঠেছে।

শিশুটির কান্নাকাটি শুরু করলে এবং মাকে সব বলে দেবে জানালে অভিযুক্ত মাসুদ শিশুটিকে গার্ডরুমে রেখেই পালিয়ে যায়। সুযোগ পেয়ে শিশুটি নিজেও গার্ডরুম থেকে বেরিয়ে আসে। মা গার্মেন্টস থেকে বাসায় ফেরার পর মেয়েটি কান্না করে সব ঘটনা জানায়। পরবর্তীতে ভুক্তভোগী শিশুর মা বাদী হয়ে সিদ্ধিরগঞ্জ থানায় একটি ধর্ষণের চেষ্টা মামলা দায়ের করেন।

মামলাটি রুজু হওয়ার পর থেকেই মামলার একমাত্র এজাহারভুক্ত আসামি মাসুদকে গ্রেপ্তারের জন্য র‍্যাব-১১ ও র‍্যাব-৪ যৌথভাবে গোয়েন্দা নজরদারি ও তথ্য সংগ্রহ শুরু করে। পরবর্তীতে র‍্যাবের এই যৌথ আভিযানিক দল নিজস্ব গোয়েন্দা নজরদারি ও তথ্যের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়। পরবর্তী আইনানুগ কার্যক্রমের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

আপনার মন্তব্য প্রদান করুন...


এ জাতীয় ক্যাটাগরীর আরো খবর..