বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ০৭:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদক ব্যবসায় বাধা দেয়াকে কেন্দ্র করে সাইদ আহমেদ সাব্বির যুবককে কুপিয়ে হত্যার মাদকবিরোধী অভিযানে দুইজনকে গ্রেপ্তার করেছে সোনারগাঁ থানা পুলিশ পিস ইয়াবা ট্যাবলেটসহ চিহ্নিত মাদক ব্যবসায়ী মিজানুর রহমান ওরফে লুঙ্গি মিজানকে গ্রেফতার ৩ কেজি গাঁজাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার সোনারগাঁয়ে মাদকবিরোধী অভিযানে ১ কেজি গাঁজাসহ এক যুবককে আটক স্ত্রীর দায়ের করা নারী নির্যাতন ও যৌতুক মামলায় সাকিব উদ্দিন শান্ত গ্রেপ্তার মৃত্যু নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন সময় গুজব ছড়িয়েছে মৃত্যু নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন সময় গুজব ছড়িয়ে নারায়ণগঞ্জ ফতুল্লায় কিলার বাবু হত্যায় মামলা, আসামি ১৩

মাদকবিরোধী অভিযানে দুইজনকে গ্রেপ্তার করেছে সোনারগাঁ থানা পুলিশ

নারায়ণগঞ্জ তালাশ ডেস্ক / ৩৭ বার পঠিত
প্রকাশিত সময় : বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ০৩:০৮ পূর্বাহ্ন

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় মাদকবিরোধী অভিযানে দুইজনকে গ্রেপ্তার করেছে সোনারগাঁ থানা পুলিশ।

বুধবার (১ এপ্রিল) উপজেলার কাচপুর এলাকার সোনাপুরের মেম্বার গলি এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মো. আশরাফুল ইসলাম ও মো. সারোয়ার। এ সময় তাদের কাছ থেকে ৩০ পিস ইয়াবা ও ১০ পুরিয়া হেরোইন উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে সন্দেহভাজন হিসেবে তাদের আটক করা হয়। পরে দেহ তল্লাশি চালিয়ে মাদকদ্রব্যগুলো উদ্ধার করা হয়।

সোনারগাঁ থানা পুলিশ আরও জানায়, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাদের আদালতে পাঠানো হবে।

আপনার মন্তব্য প্রদান করুন...


এ জাতীয় ক্যাটাগরীর আরো খবর..