বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৮:১৭ অপরাহ্ন

মোটরসাইকেল দুর্ঘটনায় সরকারি তোলারাম কলেজের ছাত্রী আফসানা আক্তার নিহত

নারায়ণগঞ্জ তালাশ ডেস্ক / ৭৯১ বার পঠিত
প্রকাশিত সময় : সোমবার, ১৯ মে ২০২৫, ১২:৩১ পূর্বাহ্ন

  1. নারায়ণগঞ্জ বন্দরে মোটরসাইকেল দুর্ঘটনায় সরকারি তোলারাম কলেজের ছাত্রী আফসানা আক্তার (১৯) নিহত হয়েছেন। এসময় আহত হয়েছে চালক শিহাব প্রধান। রবিবার (১৮ মে) ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কেওঢালা এলাকায় ওই দুর্ঘটনা ঘটে। তথ্যটি নিশ্চিত করেছেন বন্দর থানার ইন্সপেক্টর (অফিসার ইনচার্জ) তরিকুল ইসলাম।

নিহত আফসানা মুছাপুর ইউনিয়নের বালিগাঁও এলাকার আনোয়ার হোসেনের মেয়ে ও আহত শিহাব শম্ভুপুরা ইউনিয়নের দরিগাঁও এলাকার দুলাল প্রধানের ছেলে। দুজনই তোলারাম কলেজের শিক্ষার্থী।

কাচঁপুর হাইওয়ে পুলিশের ইন্সপেক্টর (অফিসার ইনচার্জ) কাজী ওয়াহিদ মোর্শেদ জানান, কুমিল্লাগামী দ্রুতগতির একটি যাত্রীবাহী বাস পেছন থেকে মোটরসাইকেলকে ধাক্কা দিলে, ঘটনাস্থলেই একজন নিহত হয়। আহতকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। নিহতের মরদেহ করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। যাত্রীবাহী বাসটি জব্দ করা হয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

আপনার মন্তব্য প্রদান করুন...


এ জাতীয় ক্যাটাগরীর আরো খবর..