মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৬:৩৫ অপরাহ্ন

নয়নের নৃশংস হত্যাকাণ্ড নিয়ে তোলপাড় সৃষ্টি করেছে

নারায়ণগঞ্জ তালাশ ডেস্ক / ৮২০ বার পঠিত
প্রকাশিত সময় : বৃহস্পতিবার, ০৯ অক্টোবর ২০২৫, ১২:২৪ পূর্বাহ্ন

  1. নারায়ণগঞ্জ ফতুল্লায় সম্প্রতি ঘটে যাওয়া যুবক নয়নের নৃশংস হত্যাকাণ্ড নিয়ে তোলপাড় সৃষ্টি করেছে। নিখোঁজ অটোচালক মো. নয়ন (৪৮)-এর দেহাবশেষ উদ্ধার হওয়ার পর পুলিশি তদন্তে বেরিয়ে এসেছে এক ভয়ঙ্কর পরকীয়ার আখ্যান, যা শেষ হয়েছে বীভৎস হত্যাকাণ্ডে। পুলিশের দাবি, নয়নকে হত্যার পর তার স্ত্রী ও তার প্রেমিক মিলে দেহটি খণ্ড-বিখণ্ড করে বিভিন্ন স্থানে ফেলে দিয়েছিল। এই লোমহর্ষক ঘটনায় পুলিশের হাতে নয়নের স্ত্রী সাবিনা ওরফে সাবরিনা (৩৮) সহ মোট সাতজন গ্রেপ্তার হয়েছে।

বুধবার (৮ অক্টোবর) দুপুরে জেলা পুলিশ সুপার মোহাম্মদ জসীম উদ্দিন পিপিএম (বার) এক প্রেস ব্রিফিংয়ে এই চাঞ্চল্যকর মামলার বিস্তারিত তথ্য প্রকাশ করেন।

অবস্থায় পিলকুনি সরকারী প্রাইমারী স্কুলের গলি সংলগ্ন আশরাফের ফাঁকা জমিতে ফেলে দেয়।

পুলিশের ৭ আসামি গ্রেপ্তার
গত ৭ অক্টোবর বিকেলে ড্রামে ভরা নয়নের লাশ উদ্ধার করে ফতুল্লা থানা পুলিশ। পিবিআই ও সিআইডি নারায়ণগঞ্জের সহায়তায় ভিকটিমের পরিচয় সনাক্ত করা হয়। জেলা পুলিশ সুপার মোহাম্মদ জসীম উদ্দিন-এর নির্দেশনায় দ্রুত আসামিদের গ্রেপ্তারের জন্য অভিযান শুরু হয়। অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) তারেক আল মেহেদী এবং অতিরিক্ত পুলিশ সুপার “ক” সার্কেল মো. হাছিনুজ্জামান-এর তত্ত্বাবধানে ফতুল্লা মডেল থানার একটি আভিযানিক টিম নারায়ণগঞ্জ জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে স্ত্রী সাবিনা ওরফে সাবরিনা, পরকীয়া প্রেমিক রাসেল ওরফে ঠোঙ্গা রাসেল, চয়ন, জুয়েল, নোমান ওরফে মানিক, সুমাইয়া এবং সানজিদা ওরফে সাজুসহ মোট সাতজনকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তারকৃতরা প্রত্যেকেই প্রাথমিক জিজ্ঞাসাবাদে হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছে বলে পুলিশ জানিয়েছে। তাদের দেওয়া তথ্য মোতাবেক বিচ্ছিন্ন করা পা দুটিসহ অন্যান্য আলামত উদ্ধার করা হয়।

নয়নের বাবা মো. আব্দুল সালামের অভিযোগের ভিত্তিতে ফতুল্লা মডেল থানায় হত্যা (৩০২ ধারা), আলামত গুম (২০১ ধারা) সহ সংশ্লিষ্ট ধারায় মামলা (নং-১২, তারিখ-০৮/১০/২৫ইং) রুজু করা হয়েছে। গ্রেপ্তারকৃত আসামীদের রিমান্ডের আবেদনসহ বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে এবং পলাতক আসামীদের গ্রেপ্তারের জন্য অভিযান অব্যাহত রয়েছে।

সুপার “ক” সার্কেল মো. হাছিনুজ্জামান-এর তত্ত্বাবধানে ফতুল্লা মডেল থানার একটি আভিযানিক টিম নারায়ণগঞ্জ জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে স্ত্রী সাবিনা ওরফে সাবরিনা, পরকীয়া প্রেমিক রাসেল ওরফে ঠোঙ্গা রাসেল, চয়ন, জুয়েল, নোমান ওরফে মানিক, সুমাইয়া এবং সানজিদা ওরফে সাজুসহ মোট সাতজনকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তারকৃতরা প্রত্যেকেই প্রাথমিক জিজ্ঞাসাবাদে হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছে বলে পুলিশ জানিয়েছে। তাদের দেওয়া তথ্য মোতাবেক বিচ্ছিন্ন করা পা দুটিসহ অন্যান্য আলামত উদ্ধার করা হয়।

নয়নের বাবা মো. আব্দুল সালামের অভিযোগের ভিত্তিতে ফতুল্লা মডেল থানায় হত্যা (৩০২ ধারা), আলামত গুম (২০১ ধারা) সহ সংশ্লিষ্ট ধারায় মামলা (নং-১২, তারিখ-০৮/১০/২৫ইং) রুজু করা হয়েছে। গ্রেপ্তারকৃত আসামীদের রিমান্ডের আবেদনসহ বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে এবং পলাতক আসামীদের গ্রেপ্তারের জন্য অভিযান অব্যাহত রয়েছে।

আপনার মন্তব্য প্রদান করুন...

এ জাতীয় ক্যাটাগরীর আরো খবর..