সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :
নারায়ণগঞ্জের উন্নয়নে ব্যবসায়ীদের সঙ্গে নিয়ে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন ৫টি সংসদীয় আসনের এমপিরা। সিদ্ধিরগঞ্জে ছাত্রদলের নেতা চাঁদা দাবির অভিযোগে গ্রেফতার ৭ ফতুল্লায় মাদকসহ সাবেক এমপির গাড়িচালক রাজুকে পুলিশে দিল এলাকাবাসী সিদ্ধিরগঞ্জে পরিবহন থেকে চাঁদাবাজির অভিযোগে ডিবিআটক মাদকে ছেঁয়ে গেছে আড়াইহাজার, নেপথ্যে বাকপ্রতিবন্ধী পরিচ্ছন্নতাকর্মী ববি বেগম হত্যা ও লুটের ঘটনায় জড়িত ০৫ আসামি গ্রেপ্তার করেছে র‌্যাব-১১।” সোনারগাঁয়ে ভয়াবহ ডাকাতির শিকার হয়েছেন পরিবারের সদস্যসহ জাপান প্রবাসী হাত বাঁধা অবস্থায় ঝুলন্ত অবস্থায় উদ্ধার স্বামীকে জবাই করে হত্যা ব্যবসায়ীর বাড়িতে গুলি ছুড়ে দুর্ধর্ষ ডাকাতির

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে পরকীয়া সন্দেহে ইতি আক্তার নামে এক গৃহবধূকে হত্যার

নারায়ণগঞ্জ তালাশ ডেস্ক / ১৫০০ বার পঠিত
প্রকাশিত সময় : রবিবার, ২৭ জুলাই ২০২৫, ০১:২১ পূর্বাহ্ন

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে পরকীয়া সন্দেহে ইতি আক্তার নামে এক গৃহবধূকে হত্যার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। শুক্রবার (২৫ জুলাই) রাত ১০টার দিকে মিজমিজি বাতানপাড়া এলাকায় এই ঘটনা ঘটে। নিহত ইতি আক্তারের স্বামী মো. বিল্লাল (৩৫), কে ঘটনাস্থল থেকে আটক করেছে পুলিশ।

পুলিশ ও এলাকাবাসী জানায়, নিহত দম্পতি মিজমিজি এলাকার ইব্রাহিম মিয়ার বাড়িতে ভাড়া থাকতেন। রাত ১০টার দিকে তাদের ঘর থেকে চিৎকার শুনে আশপাশের লোকজন ছুটে যান। ঘরের দরজা বন্ধ পাওয়া গেলে নক করলে বিলম্বে দরজা খোলেন বিল্লাল। এরপর লোকজন দেখতে পান, ইতি আক্তার মেঝেতে রক্তাক্ত অবস্থায় পড়ে আছেন এবং তার মাথা থেকে প্রচুর রক্তক্ষরণ হচ্ছে।

সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনুর আলম বলেন, ‘পরকীয়ার সন্দেহকে কেন্দ্র করে স্বামী-স্ত্রীর মধ্যে পারিবারিক কলহ চলছিল। দাম্পত্য কলহের একপর্যায়ে বিল্লাল রুটি বানানোর বেলন দিয়ে স্ত্রী ইতিকে মাথায় উপর্যুপরি আঘাত করেন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।’

তিনি আরও জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে অভিযুক্ত বিল্লালকে আটক করে। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল (সদর) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।

আপনার মন্তব্য প্রদান করুন...


এ জাতীয় ক্যাটাগরীর আরো খবর..