বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৫:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
নারায়ণগঞ্জের উন্নয়নে ব্যবসায়ীদের সঙ্গে নিয়ে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন ৫টি সংসদীয় আসনের এমপিরা। সিদ্ধিরগঞ্জে ছাত্রদলের নেতা চাঁদা দাবির অভিযোগে গ্রেফতার ৭ ফতুল্লায় মাদকসহ সাবেক এমপির গাড়িচালক রাজুকে পুলিশে দিল এলাকাবাসী সিদ্ধিরগঞ্জে পরিবহন থেকে চাঁদাবাজির অভিযোগে ডিবিআটক মাদকে ছেঁয়ে গেছে আড়াইহাজার, নেপথ্যে বাকপ্রতিবন্ধী পরিচ্ছন্নতাকর্মী ববি বেগম হত্যা ও লুটের ঘটনায় জড়িত ০৫ আসামি গ্রেপ্তার করেছে র‌্যাব-১১।” সোনারগাঁয়ে ভয়াবহ ডাকাতির শিকার হয়েছেন পরিবারের সদস্যসহ জাপান প্রবাসী হাত বাঁধা অবস্থায় ঝুলন্ত অবস্থায় উদ্ধার স্বামীকে জবাই করে হত্যা ব্যবসায়ীর বাড়িতে গুলি ছুড়ে দুর্ধর্ষ ডাকাতির

বাকপ্রতিবন্ধী পরিচ্ছন্নতাকর্মী ববি বেগম হত্যা ও লুটের ঘটনায় জড়িত ০৫ আসামি গ্রেপ্তার করেছে র‌্যাব-১১।”

নারায়ণগঞ্জ তালাশ ডেস্ক / ১৫৪ বার পঠিত
প্রকাশিত সময় : শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৪:২৭ অপরাহ্ন

“নরসিংদীর রায়পুরা উপজেলার মেথিকান্দা রেলস্টেশনে বাকপ্রতিবন্ধী পরিচ্ছন্নতাকর্মী ববি বেগম হত্যা ও লুটের ঘটনায় জড়িত ০৫ আসামি গ্রেপ্তার করেছে র‌্যাব-১১।”

১। র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) প্রতিষ্ঠালগ্ন থেকে সবসময় বিভিন্ন ধরনের অপরাধীদের গ্রেফতারের ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। র‍্যাবের সৃষ্টিকাল থেকে চাঁদাবাজ, সন্ত্রাসী, খুনী, বিপুল পরিমাণ অবৈধ অস্ত্র গোলাবারুদ উদ্ধার, ডাকাত, ছিনতাইকারী, অপহরণ, প্রতারক ও হত্যাকান্ডের অপরাধে জড়িত অপরাধীদের গ্রেফতার করে সাধারণ জনগণের মনে আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে। এছাড়াও বেশ কয়েকটি চাঞ্চল্যকর হত্যার ঘটনার সাথে জড়িত অপরাধীদের আইনের আওতায় এনে র‍্যাব জনগণের সুনাম অর্জন করতে সক্ষম হয়েছে।

২। গত ৪ জুলাই ২০২৬ তারিখ গভীর রাতে নরসিংদীর রায়পুরা উপজেলার মেথিকান্দা রেলস্টেশনের একটি পরিত্যক্ত কক্ষে অবস্থানরত বাকপ্রতিবন্ধী পরিচ্ছন্নতাকর্মী ববি বেগম (৭০)-এর ওপর একদল দুর্বৃত্ত হামলা চালিয়ে তাকে গুরুতর আহত করে এবং তার দীর্ঘদিনের কষ্টার্জিত ও সঞ্চিত প্রায় ৪০ হাজার টাকা লুট করে নিয়ে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করেন। পরবর্তীতে ৮ জুলাই দিবাগত রাতে উন্নত চিকিৎসার জন্য নরসিংদী সদর হাসপাতালে নেওয়ার পথে তিনি মৃত্যুবরণ করেন। এ ঘটনায় ভৈরব রেলওয়ে থানায় একটি মামলা রুজু হয়।

৩। ঘটনার গুরুত্ব বিবেচনায় র‍্যাব-১১ ছায়া তদন্ত শুরু করে। মামলার তদন্তকারী কর্মকর্তার সহায়তা, গোয়েন্দা তথ্য, তথ্যপ্রযুক্তির সহায়তা, ঘটনাস্থল পরিদর্শন, প্রত্যক্ষদর্শীদের তথ্য সংগ্রহ এবং ধারাবাহিক অভিযানের মাধ্যমে ঘটনায় জড়িত তদন্তে প্রাপ্ত আসামিদের শনাক্ত করা হয়।

81 অভিযানের ধারাবাহিকতায় র‍্যাব-১১, সিপিএসসি নরসিংদীর একটি চৌকস আভিযানিক দল ০৯/০৭/২৬ তারিখ রাত্রে মেথিকান্দা রেলস্টেশন সংলগ্ন এলাকা থেকে তদন্তে প্রাপ্ত তিন আসামি ০১। মোঃ ইলিয়াস (৩৫), পিতা: মৃত মান্নান ০২। মোঃ সাকিব (১৯), পিতা: মো: আলাল, ০৩। বেলাল মিয়া (২৬), পিতাঃ নজরুল মিয়া, সর্ব সাং: মেথিকান্দা, থানাঃ রায়পুরা, জেলা- নরসিংদীদের গ্রেপ্তার করে।

৫। একই অভিযানের অংশ হিসেবে র‍্যাব-৯, সিপিসি-১, ব্রাহ্মণবাড়িয়া ০৯/০৭/২৬ তারিখ রাত্রে ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর থানাধীন কাইতলা দক্ষিণ ইউনিয়নের নতুন ঈদগাহ সংলগ্ন এলাকা থেকে অপর দুই আসামি ১। মোঃ দ্বীন ইসলাম (২৬) ২। মোঃ রিফাত (২০) সর্ব-পিতা- আব্বাস আলী, মাতা- জুলেখা বেগম, উভয় সাং-নজরপুর, থানাঃ রায়পুরা, জেলা- নরসিংদীদ্ধয়কে গ্রেপ্তার করে।

৬। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃত তদন্তে প্রাপ্ত আসামিরা জানায়, তারা পূর্ব থেকেই ববি বেগমের কাছে নগদ অর্থ থাকার বিষয়ে অবগত ছিল। সেই তথ্যের ভিত্তিতে তারা গভীর রাতে তার ওপর হামলা চালিয়ে তাকে মারধর করে এবং তার কাছে থাকা নগদ অর্থ লুট করে ঘটনাস্থল ত্যাগ করে এবং উক্ত ঘটনার সাথে জড়িত থাকার বিষয়টি তারা স্বীকার করে। পরবর্তীতে চিকিৎসাধীন অবস্থায় ববি বেগমের মৃত্যু হলে ঘটনাটি হত্যা মামলায় রূপ নেয়।

৭। প্রাথমিক জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্যসহ অন্যান্য আলামত যাচাই-বাছাই করে তদন্ত কার্যক্রম অব্যাহত রয়েছে। ঘটনার সঙ্গে অন্য কোনো ব্যক্তি জড়িত থাকার তথ্য পাওয়া গেলে তাকেও আইনের আওতায় আনা হবে।

৮। গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে ভৈরব রেলওয়ে থানায় হস্তান্তর করা হয়েছে।

আপনার মন্তব্য প্রদান করুন...


এ জাতীয় ক্যাটাগরীর আরো খবর..