ফতুল্লায় কিলার বাবু হত্যায় মামলা, আসামি ১৩
ফতুল্লায় ন্যাড়া বাহিনীর প্রধান রিয়াজুল ইসলাম বাবু ওরফে কিলার বাবু হত্যাকান্ডের ঘটনায় নিহতের মা বাদী হয়ে ৫ জনের নাম উল্লেখ্য সহ অজ্ঞাত নামা আরো ১২/১৩ জনকে আসামী করে ফতুল্লা মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে।
শনিবার (৭ মার্চ) রাতে নিহতের মা লাভলী বেগম বাদী হয়ে মামলাটি দায়ের করেন।
এর আগে বৃহস্পতিবার ভোর রাত ৪টায় ফতুল্লার পঞ্চবটি মোড়ে রিয়াজুল ইসলাম বাবু ওরফে কিলার বাবু ও লিটন নামের তার এক সহেযোগি কে এলোপাতাড়ি ভাবে কুপিয়ে রক্তাক্ত জখম করে দূবৃত্তরা। এতে ঘটনাস্থলেই মারা যায় কিলার বাবু।
মামলার আসামীরা হলো শাকিল(৩৫), সেলিম(৩৬), মামুন(৩৮),নাঈম(৩২) ও কাইল্লা নজরুল(৫০) সহ অজ্ঞাত নামা১২/১৩ জন।
নিহত রিয়াজ উদ্দিন বাবু ওরফে কিলার বাবু (৪০) ফতুল্লার লালপুর পৌষাপুকুরপাড় এলাকার মৃত. হাফিজ উদ্দিনের ছেলে।
জানাযায়, হাসিনা নামের এক নারী কে হত্যার করার পর কিলার বাবু নামে পরিচিতি পায় রিয়াজ উদ্দিন বাবু। এরপর সে ঢাকা-নারায়নগঞ্জ পুরতন সড়কের পঞ্চবটী বন বিভাগ থেকে লোহার মার্কেট পর্যন্ত প্রতিনিয়ত ছিনতাইয়ের জন্য গড়ে তুলেছিলো বিশাল এক বাহিনী যা নাউড়া বা ন্যাড়া নামে পরিচিতি।
কিলার বাবু নামে পরিচিতি লাভের পর সে ঢাকা-নারায়নগঞ্জ পুরতন সড়কের পঞ্চবটী বন বিভাগ থেকে লোহার মার্কেট পর্যন্ত প্রতিনিয়ত ছিনতাইয়ের জন্য গড়ে তুলেছিলো বিশাল এক বাহিনী যা সে সময় নাউড়া বা ন্যাড়া বাহিনী নামে পরচিতি লাভ করেছি
ভাগ- বাটোয়ারাকে কেন্দ্র করে এই বাহনীর সদস্যদের হাতে খুন হয় রুবেল ওরফে কুত্তা রুবেল। এরপর এই বাহিনী আর বেশী দিন টিকেনি। পরবর্তীতে কিলার বাবু লালপুর,পৌষাপুকুর পাড় এলাকায় অবস্থান নিয়ে গড়ে তুলে নিজস্ব একটি বাহি
২০১৫ সালের ১ জুন ফতুল্লার ডি,আই,টি মাঠে প্রকাশ্যে দিবালোকে ফরহাদ নামক এক যুবক কে কুপিয়ে ও গুলি করে হত্যা করার চেস্টা করে কিলার বাবু সহ অপর সন্ত্রাসীরা। এ সময় স্থানীয় মহলে আতংক ছড়াতে বেশ কয়েক রাউন্ড ফাকাঁ গুলিও ছুড়ে আলোচনা আসে কিলার বাবু।
ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল মান্নান জানান,নিহতের মা বাদী হয়ে ৫ জনের উল্লেখ্য সহ অজ্ঞাত নামা আরো ১২/১৩ জন কে আসামী করে মামলা দায়ের করেছে। হত্যাকান্ডের সাথে জড়িতদের গ্রেফতারে পুলিশের একাধিক টিম কাজ করছে বলে তিনি জানান।
তাছাড়া নিহত কিলার বাবুর নামে ৫টি হত্যা, ছিনতাই সহ একাধীক বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হামলার একাধীক মামলা রয়েছে। সে থানার তালিকাভুক্ত সন্ত্রাসী।
আপনার মন্তব্য প্রদান করুন...