মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ০১:৪৪ পূর্বাহ্ন

৩ কেজি গাঁজাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার

নারায়ণগঞ্জ তালাশ ডেস্ক / ৬৭ বার পঠিত
প্রকাশিত সময় : সোমবার, ৩০ মার্চ ২০২৬, ০১:০৫ পূর্বাহ্ন

ফতুল্লায় অভিযান চালিয়ে ৩ কেজি গাঁজাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার (২৮ মার্চ) রাত সাড়ে ১০টার দিকে ফতুল্লা মডেল থানা পুলিশ এ অভিযান পরিচালনা করে।

পুলিশ সূত্রে জানা যায়, ফতুল্লা থানাধীন দক্ষিণ

শিয়াচর এলাকার আবুল মিয়ার বাড়িতে অভিযান চালিয়ে এ সময় ওই বাড়ির ভাড়াটিয়া কামাল মিয়ার কক্ষ থেকে তাকে আটক করা হয়।

গ্রেফতারকৃত ব্যক্তি মোহাম্মদ কামাল মিয়া (৪৫)। তিনি দক্ষিণ শিয়াচর এলাকায় আবুল মিয়ার বাড়িতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করতেন। এ সময় তার কাছ থেকে ৩ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, এ ঘটনায় গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে ফতুল্লা মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

আপনার মন্তব্য প্রদান করুন...


এ জাতীয় ক্যাটাগরীর আরো খবর..