সোমবার, ১১ মে ২০২৬, ০২:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
স্ত্রীর প্রেমিক ভেবে ফুফাতো শ্যালককে হত্যা: গ্রেফতার ৩ চেতনা শকদ্রব্য উদ্ধার অজ্ঞান পার্টি ৭জনকে আটক নারায়ণগঞ্জ প্রকাশ্য দিবালোকে তিন র‍্যাব কর্মকর্তাকে কুপিয়ে জখম করেছে মাদক ব্যবসায়িরা দীর্ঘদিনের জলাবদ্ধতা নিরসনে খাল খনন কার্যক্রমের উদ্বোধন করেছেন জেলা পরিষদের প্রশাসক মামুন মাহমুদ। ‎ প্রথমবারের মতো তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) বোঝাই একটি জাহাজ পার হয়েছে। শিহরণ জাগানো এই ঘটনায় উঠে এসেছে ভয়ঙ্কর এক বাস্তবতা সোর্স মামুন কুপিয়ে রক্তাক্ত জখম করেছে দূবৃত্তরা। ফতুল্লা পিলকুনীতে মসজিদের ষষ্ঠতলা থেকে পড়েশিশুটি মৃত্যু ডিবি পুলিশ পরিচয়ে ফেক্সিলোড ব্যবসায়ীকে অপহরণের চেষ্টা করেন দুর্বৃত্তরা সোনারগাঁয়ে অভিযানের তিন হাজার পিস ইয়াবা আটক

মুক্তিপণের টাকা না পেয়ে শ্বাসরোধ করে হত্যার ঘটনা ঘটেছে

News / ২৯২ বার পঠিত
প্রকাশিত সময় : বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৫, ১২:৩৫ পূর্বাহ্ন

নারায়ণগঞ্জের ফতুল্লায় বাইজিদ (৯) নামে এক শিশুকে অপহরণের পর মুক্তিপণের টাকা না পেয়ে শ্বাসরোধ করে হত্যার ঘটনা ঘটেছে। মঙ্গলবার দিবাগত গভীর রাতে দাপা ইদ্রাকপুর শৈলকুড়া এলাকার একটি ইটভাটার পরিত্যক্ত জায়গা থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ। নিহত বাইজিদ ফতুল্লা রেলস্টেশন এলাকার সাইফুল আকনের ছেলে।

নিহতের পরিবারের বরাত দিয়ে ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ শরিফুল ইসলাম জানান, ২৪ ফেব্রুয়ারি সন্ধ্যায় চটপটি খাওয়ানোর কথা বলে প্রতিবেশী ফেরদৌস বাসার সামনে থেকে ডেকে নিয়ে যায় শিশু বায়েজিদকে। পরে রাতে শিশুটির বাবাকে ফোন করে ছেলেকে জীবিত পেতে হলে ৫০ হাজার টাকা মুক্তিপণ দাবি করে। টাকা না দিলে বায়েজিদকে হত্যা করা হবে বলে ফোন বন্ধ করে দেয়। পরে শিশুর বাবা বাদী হয়ে ফতুল্লা থানায় একটি অভিযোগ করেন।

অভিযোগের প্রেক্ষিতে পুলিশ তথ্য প্রযুক্তির মাধ্যমে ফেরদৌসকে কিশোরগঞ্জের করিমগঞ্জ থেকে আটক করে। তার দেয়া তথ্যের ভিত্তিতে মঙ্গলবার গভীর রাতে ইটভাটার পরিত্যক্ত ঝোঁপ থেকে শিশুর মরদেহটি উদ্ধার করা হয়। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

আপনার মন্তব্য প্রদান করুন...


এ জাতীয় ক্যাটাগরীর আরো খবর..