শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৮:২০ অপরাহ্ন
শিরোনাম :
নারায়ণগঞ্জের উন্নয়নে ব্যবসায়ীদের সঙ্গে নিয়ে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন ৫টি সংসদীয় আসনের এমপিরা। সিদ্ধিরগঞ্জে ছাত্রদলের নেতা চাঁদা দাবির অভিযোগে গ্রেফতার ৭ ফতুল্লায় মাদকসহ সাবেক এমপির গাড়িচালক রাজুকে পুলিশে দিল এলাকাবাসী সিদ্ধিরগঞ্জে পরিবহন থেকে চাঁদাবাজির অভিযোগে ডিবিআটক মাদকে ছেঁয়ে গেছে আড়াইহাজার, নেপথ্যে বাকপ্রতিবন্ধী পরিচ্ছন্নতাকর্মী ববি বেগম হত্যা ও লুটের ঘটনায় জড়িত ০৫ আসামি গ্রেপ্তার করেছে র‌্যাব-১১।” সোনারগাঁয়ে ভয়াবহ ডাকাতির শিকার হয়েছেন পরিবারের সদস্যসহ জাপান প্রবাসী হাত বাঁধা অবস্থায় ঝুলন্ত অবস্থায় উদ্ধার স্বামীকে জবাই করে হত্যা ব্যবসায়ীর বাড়িতে গুলি ছুড়ে দুর্ধর্ষ ডাকাতির

মাদকবিরোধী অভিযানে নেমে নারীসহ ছয় ব্যক্তিকে আটক

নারায়ণগঞ্জ তালাশ ডেস্ক / ১১১০ বার পঠিত
প্রকাশিত সময় : শনিবার, ১১ অক্টোবর ২০২৫, ০১:০৬ পূর্বাহ্ন

নারায়ণগঞ্জ: রূপগঞ্জের তারাবো পৌরসভার মৈকুলি এলাকায় মাদকবিরোধী অভিযানে নেমে নারীসহ ছয় ব্যক্তিকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছে স্থানীয় এলাকাবাসী। স্থানীয়দের তথ্যের ভিত্তিতে তাদের কাছ থেকে ২৪০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করার দাবি করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৯ অক্টোবর) দিবাগত রাত আনুমানিক ১টার দিকে মৈকুলি এলাকা থেকে জনতা তাদের আটক করে। পরে শুক্রবার (১০ অক্টোবর) দুপুরে গ্রেফতারকৃতদের নারায়ণগঞ্জ আদালতে পাঠানো হয়েছে।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানান, মৈকুলি এলাকার বাসিন্দারা মাদকের ব্যাপারে ‘জিরো টলারেন্স’ নীতি ঘোষণা করেছেন। এর আগেও এই এলাকায় বেশ কয়েকজনকে মাদক সংশ্লিষ্ট অভিযোগে আটক করে পুলিশের কাছে দেওয়া হয়েছিল।

বৃহস্পতিবার দিবাগত রাত ১টার দিকে এলাকাবাসী স্থানীয়ভাবে বিতর্কিত একজন নারীর বাড়িতে তল্লাশি চালায়। এ সময় ওই নারীসহ মোট ছয়জনকে হাতেনাতে আটক করা হয়। স্থানীয়দের অভিযোগ ছিল, আটককৃতদের মধ্যে একজন নারী স্থানীয়ভাবে মাদক ব্যবসার সঙ্গে জড়িত এবং তার বাড়িতে বিভিন্ন অপকর্ম চলতো।

আটক করার পর এলাকাবাসী রূপগঞ্জ থানা পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাদের গ্রেপ্তার করে থানায় নিয়ে যায়।

রূপগঞ্জ থানার ইন্সপেক্টর (অফিসার ইনচার্জ) তরিকুল ইসলাম সংবাদমাধ্যমকে জানিয়েছেন, এলাকাবাসী ছয় ব্যক্তিকে মাদকসহ আটকের পর পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে ২৪০ পিস ইয়াবা ট্যাবলেট সহ তাদের গ্রেপ্তার করে। পরে তল্লাশি চালিয়ে ঘটনাস্থল থেকে নগদ টাকা ও দেশীয় অস্ত্রও উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে এবং তাদের নারায়ণগঞ্জ আদালতে পাঠানো হয়েছে।

আপনার মন্তব্য প্রদান করুন...


এ জাতীয় ক্যাটাগরীর আরো খবর..