বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০২:৩৭ পূর্বাহ্ন

৪ বছরের শিশুর ডুবে মৃত্যু

নারায়ণগঞ্জ তালাশ ডেস্ক / ১১২৭ বার পঠিত
প্রকাশিত সময় : শনিবার, ১১ অক্টোবর ২০২৫, ০১:১৫ পূর্বাহ্ন

আড়াইহাজার উপজেলার সাতগ্রাম ইউনিয়নের পুরিন্দা এলাকায় মোহাম্মদ (৪) নামে এক শিশুর ডুবে মৃত্যু হয়েছে। শুক্রবার (১০ অক্টোবর) সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, মোফাজ্জলের ছেলে মোহাম্মদ সকালে বাড়ির পেছনের ডোবার কাছে ভাইদের সঙ্গে খেলতে গিয়ে হঠাৎ নিখোঁজ হয়। পরিবারের সদস্যরা তাকে খুঁজতে গেলে সন্ধান মেলেনি। পরে দুপুর ১টার দিকে বাড়ির পেছনের একটি ডোবা থেকে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়।

এ মর্মান্তিক ঘটনায় স্থানীয় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

আপনার মন্তব্য প্রদান করুন...


এ জাতীয় ক্যাটাগরীর আরো খবর..