শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৮:২২ অপরাহ্ন
শিরোনাম :
নারায়ণগঞ্জের উন্নয়নে ব্যবসায়ীদের সঙ্গে নিয়ে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন ৫টি সংসদীয় আসনের এমপিরা। সিদ্ধিরগঞ্জে ছাত্রদলের নেতা চাঁদা দাবির অভিযোগে গ্রেফতার ৭ ফতুল্লায় মাদকসহ সাবেক এমপির গাড়িচালক রাজুকে পুলিশে দিল এলাকাবাসী সিদ্ধিরগঞ্জে পরিবহন থেকে চাঁদাবাজির অভিযোগে ডিবিআটক মাদকে ছেঁয়ে গেছে আড়াইহাজার, নেপথ্যে বাকপ্রতিবন্ধী পরিচ্ছন্নতাকর্মী ববি বেগম হত্যা ও লুটের ঘটনায় জড়িত ০৫ আসামি গ্রেপ্তার করেছে র‌্যাব-১১।” সোনারগাঁয়ে ভয়াবহ ডাকাতির শিকার হয়েছেন পরিবারের সদস্যসহ জাপান প্রবাসী হাত বাঁধা অবস্থায় ঝুলন্ত অবস্থায় উদ্ধার স্বামীকে জবাই করে হত্যা ব্যবসায়ীর বাড়িতে গুলি ছুড়ে দুর্ধর্ষ ডাকাতির

প্রতিবন্ধী তরুণী ধর্ষণ

নারায়ণগঞ্জ তালাশ ডেস্ক / ১০৫০ বার পঠিত
প্রকাশিত সময় : রবিবার, ০৬ এপ্রিল ২০২৫, ০১:০৬ পূর্বাহ্ন

  1. বন্দরে এক প্রতিবন্ধী তরুণী (২৪) ফুসলিয়ে ধর্ষণ করেছে খোরশেদ আলম (৭০) নামের এক ব্যক্তি। ধর্ষণের শিকার ওই তরুণী এখন চার মাসের অন্তঃস্বত্ত্বা বলে জানা গেছে। ঘটনাটি ঘটেছে ২৪ নং ওয়ার্ড বন্দরের দেউলী চৌরাপাড়া এলাকায়। এ ব্যাপারে বন্দর থানায় মামলা হয়েছে।

এলাকাবাসী জানান, বন্দরের দেউলী চৌরাপাড়া এলাকার মৃত মোহর আলীর ছেলে খোরশেদ আলম চার মাস আগে একই এলাকার এক প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ করে। ফলে তরুণীটি অন্তঃস্বত্ত্বা হয়ে পড়ে, বমিসহ শারীরিক পরিবর্তন দেখা দেয়। এতে চিন্তিত হয়ে পড়ে তার পরিবার।

স্থানীয় ফার্মেসী থেকে ওষূধ এনে সেবনের পরও বমি না কমায় অবশেষে চিকিৎসকের স্মরণাপন্ন হন তারা। চিকিৎসক আলটা সনোগ্রাফির মাধ্যমে গর্ভ ধারণের বিষয়টি নিশ্চিত হন। এরপর কিশোরীর পরিবার বন্দর থানায় মামলা করেন। এ দিকে ঘটনাটি জানাজানি হওয়ার পর গা ঢাকা দেয় খোরশেদ।

এ ব্যাপারে বন্দর থানার ওসি তরিকুল ইসলাম বলেন, মামলার পর থেকে খোরশেদ পলাতক রয়েছে। তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

আপনার মন্তব্য প্রদান করুন...


এ জাতীয় ক্যাটাগরীর আরো খবর..