শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৮:১৪ অপরাহ্ন
শিরোনাম :
নারায়ণগঞ্জের উন্নয়নে ব্যবসায়ীদের সঙ্গে নিয়ে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন ৫টি সংসদীয় আসনের এমপিরা। সিদ্ধিরগঞ্জে ছাত্রদলের নেতা চাঁদা দাবির অভিযোগে গ্রেফতার ৭ ফতুল্লায় মাদকসহ সাবেক এমপির গাড়িচালক রাজুকে পুলিশে দিল এলাকাবাসী সিদ্ধিরগঞ্জে পরিবহন থেকে চাঁদাবাজির অভিযোগে ডিবিআটক মাদকে ছেঁয়ে গেছে আড়াইহাজার, নেপথ্যে বাকপ্রতিবন্ধী পরিচ্ছন্নতাকর্মী ববি বেগম হত্যা ও লুটের ঘটনায় জড়িত ০৫ আসামি গ্রেপ্তার করেছে র‌্যাব-১১।” সোনারগাঁয়ে ভয়াবহ ডাকাতির শিকার হয়েছেন পরিবারের সদস্যসহ জাপান প্রবাসী হাত বাঁধা অবস্থায় ঝুলন্ত অবস্থায় উদ্ধার স্বামীকে জবাই করে হত্যা ব্যবসায়ীর বাড়িতে গুলি ছুড়ে দুর্ধর্ষ ডাকাতির

কারখানায় গ্যাসের বিস্ফোরণে চার জন দগ্ধ হয়েছেন।

নারায়ণগঞ্জ তালাশ ডেস্ক / ৯১৭ বার পঠিত
প্রকাশিত সময় : শুক্রবার, ০২ মে ২০২৫, ০১:০৭ পূর্বাহ্ন

রূপগঞ্জে মঞ্জু ডাইং অ্যান্ড টেক্সটাইল নামে একটি ডাইং কারখানায় গ্যাসের বিস্ফোরণে চার জন দগ্ধ হয়েছেন। দগ্ধদের উদ্ধার করে রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ও ১ জনকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

তাদের মধ্যে কারখানটির একাউন্টস অফিসার সাইফুল ইসলাম (২০), নিরাপত্তা কর্মী কবির হোসেন (৪৫) ও হান্নান (৫২) এর নাম জানা গেছে।

কারখানায় রাতের নাইট ডিউটি শেষে বৃহস্পতিবার (১ মে) সকাল ৮টার দিকে শ্রমিকরা চলে যাওয়ার ঠিক পরপরই তিতাস গ্যাস সংযোগের আরএমএস রুমে গ্যাসের অতিরিক্ত চাপে বিকট শব্দে একটি দেয়াল ধসে পড়ে এবং আগুন ধরে যায়। এতে দগ্ধ হন তারা।


এদিকে বিস্ফোরণ ও আগুনের তীব্রতায় আশপাশের লোকজন আতঙ্কিত হয়ে রাস্তায় বেরিয়ে আসে। তবে কারখানায় দায়িত্বে থাকা টেকনিশিয়ান ও অন্যান্য নিরাপত্তাকর্মীরা দ্রুত গ্যাসের চাবি বন্ধ করে নিজেরাই আগুন নিয়ন্ত্রণে আনেন।

এ বিষয়ে কাঁচপুর ফায়ার সার্ভিসের ইনচার্জ জাহাঙ্গীর আলম জানান, সকাল পৌনে ৯টার দিকে অগ্নিকাণ্ডের খবর পেয়ে ফায়ার সার্ভিসের ইউনিট ঘটনাস্থলে যাওয়ার আগেই গ্যাসের বাল্প বন্ধ করার পর আগুন নিয়ন্ত্রণে আনে এলাকাবাসী।

এসময় গ্যাস বিস্ফোরণ ৪ জন দ্বগ্ধ হয়েছে এবং তাদেরকে হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানান ডাইংয়ের দায়িত্বরতরা।

প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে গ্যাস লাইনের ত্রুটি থেকে বিস্ফোরণ ঘটে আগুনের সূত্রপাত হয়। তাৎক্ষণিক ভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।

আপনার মন্তব্য প্রদান করুন...


এ জাতীয় ক্যাটাগরীর আরো খবর..