শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৭:২৯ অপরাহ্ন
শিরোনাম :
নারায়ণগঞ্জের উন্নয়নে ব্যবসায়ীদের সঙ্গে নিয়ে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন ৫টি সংসদীয় আসনের এমপিরা। সিদ্ধিরগঞ্জে ছাত্রদলের নেতা চাঁদা দাবির অভিযোগে গ্রেফতার ৭ ফতুল্লায় মাদকসহ সাবেক এমপির গাড়িচালক রাজুকে পুলিশে দিল এলাকাবাসী সিদ্ধিরগঞ্জে পরিবহন থেকে চাঁদাবাজির অভিযোগে ডিবিআটক মাদকে ছেঁয়ে গেছে আড়াইহাজার, নেপথ্যে বাকপ্রতিবন্ধী পরিচ্ছন্নতাকর্মী ববি বেগম হত্যা ও লুটের ঘটনায় জড়িত ০৫ আসামি গ্রেপ্তার করেছে র‌্যাব-১১।” সোনারগাঁয়ে ভয়াবহ ডাকাতির শিকার হয়েছেন পরিবারের সদস্যসহ জাপান প্রবাসী হাত বাঁধা অবস্থায় ঝুলন্ত অবস্থায় উদ্ধার স্বামীকে জবাই করে হত্যা ব্যবসায়ীর বাড়িতে গুলি ছুড়ে দুর্ধর্ষ ডাকাতির

কিশোরী গৃহবধূ (১৬)কে ধর্ষণের

নারায়ণগঞ্জ তালাশ ডেস্ক / ১০৪৩ বার পঠিত
প্রকাশিত সময় : শনিবার, ১২ এপ্রিল ২০২৫, ১০:২৬ পূর্বাহ্ন

নারায়ণগঞ্জ বন্দরে এক কিশোরী গৃহবধূ (১৬)কে ধর্ষণের অভিযোগ উঠেছে। শুক্রবার (১১ এপ্রিল) ভুক্তভোগীর মা বন্দর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। তথ্যটি লাইভ নারায়ণগঞ্জকে নিশ্চিত করেছেন বন্দর থানার ইন্সপেক্টর (অফিসার ইনচার্জ) তরিকুল ইসলাম।

ভুক্তভোগী কিশোরী একটি অনলাইনের ডেলিভারি ম্যান হিসেবে কর্মরত ছিলেন। এর আগে, গত ১ এপ্রিল রাত সাড়ে ১১টায় পুরান বন্দর চৌধুরীবাড়ি জনৈক লক্ষি বাড়ি পিছনে ছাগল রাখার একচালা ঘরে ওই ধর্ষনের ঘটনাটি ঘটে বলে জানা যায় অভিযোগ সূত্রে।

ভুক্তভোগী কিশোরীর মা জানান, তার মেয়ে অনলাইন ডেলিভারি ম্যান হিসেবে কাজ করে। গত ১ এপ্রিল কাজ শেষে বাড়ি ফেরার পথে রাত ১১ টার দিকে বন্দর চৌধুরী বাড়ি এলাকার কুতুবউদ্দিনের ছেলে টিপু সুলতান(২৬) একই এলাকার হাকিমের ছেলে সজিব হোসেনসহ অজ্ঞাতনামা আরও দুইজন মিলে নাসিম ওসমান মডেল স্কুল গেইটের সামনে থেকে আমার মেয়েকে তুলে নিয়ে যায়। পরে জনৈক লক্ষি বাড়ি পিছনে ছাগল রাখার একচালা ঘরে নিয়ে মুখ ও হাত পা বেঁধে জোর পূর্বক ভাবে ৪ নরপশু ধর্ষণ করে পালিয়ে যায়।

বন্দর থানার ইন্সপেক্টর (অফিসার ইনচার্জ) তরিকুল ইসলাম জানান, ধর্ষণের ঘটনা ঘটার পর নিজেদের মধ্যে মিমাংশা করার চেষ্টা করে। কিন্তু সেটা হয়নি, তাই তারা বন্দর থানায় অভিযোগ দায়ের করেন। তবে ভুক্তভোগী পরিবার অভিযোগ দায়ের করার আগেই অভিযুক্ত পরিবার দুদিন আগে থানায় ধর্ষণ অভিযোগকারীর বিরুদ্ধে অপহরণ মামলা দায়ের করেছে। আমরা ঘটনার তদন্ত করছি। তদন্ত সাপেক্ষ আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

আপনার মন্তব্য প্রদান করুন...


এ জাতীয় ক্যাটাগরীর আরো খবর..