বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৬:০১ অপরাহ্ন
শিরোনাম :
সোর্স মামুন কুপিয়ে রক্তাক্ত জখম করেছে দূবৃত্তরা। ফতুল্লা পিলকুনীতে মসজিদের ষষ্ঠতলা থেকে পড়েশিশুটি মৃত্যু ডিবি পুলিশ পরিচয়ে ফেক্সিলোড ব্যবসায়ীকে অপহরণের চেষ্টা করেন দুর্বৃত্তরা সোনারগাঁয়ে অভিযানের তিন হাজার পিস ইয়াবা আটক ফতুল্লা কোচিং এর কথা বলে স্কুল ছাত্রী ৫ দিন ধরে নিখোঁজ সম্মিলিতভাবে হকার উচ্ছেদ অভিযান মাদকদ্রব্য বিক্রি কালে ৩০ পুঁড়িয়া গাঁজাসহ ফুলচাঁন (৩৮) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার চিকিৎসা ও ব্যবসায়ী ভিসা সহজ করার আশ্বাস দিয়েছে ভারত মাদক ব্যবসায় বাধা দেয়াকে কেন্দ্র করে সাইদ আহমেদ সাব্বির যুবককে কুপিয়ে হত্যার মাদকবিরোধী অভিযানে দুইজনকে গ্রেপ্তার করেছে সোনারগাঁ থানা পুলিশ

কোলের শিশুকে জিম্মি করে এক গৃহবধূকে দফায় দফায় ধর্ষণ

নারায়ণগঞ্জ তালাশ ডেস্ক / ৬১৭ বার পঠিত
প্রকাশিত সময় : রবিবার, ১৩ এপ্রিল ২০২৫, ০১:৪৮ পূর্বাহ্ন

নারায়ণগঞ্জ ফতুল্লায় কোলের শিশুকে জিম্মি করে এক গৃহবধূকে দফায় দফায় ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। ধর্ষণের ভিডিও ধারণ করে ও ভয়-ভীতি দেখিয়ে প্রায় এক মাস ধরে বখাটেরা দফায় দফায় ধর্ষণ করে আসছিল বলে গৃহবধূ। ৯ এপ্রিল সর্বশেষ ধর্ষণের পর ওই নারী অসুস্থ হয়ে পড়ে। এরপর শুক্রবার ফতুল্লা থানায় মামলা দায়ের করেন তিনি।

তথ্যটি লাইভ নারায়ণগঞ্জকে নিশ্চিত করেছেন ফতুল্লা মডেল থানার ইন্সপেক্টর (অফিসার ইনচার্জ) শরীফুল ইসলাম।

অভিযোগ সূত্রে জানা যায়, রমজান শুরু হওয়ার আগে তার স্ত্রী (১৮) সন্তানকে নিয়ে ইসদাইর-গাবতলী লিংক রোড দিয়ে যাওয়ার সময় ইসদাইর বটতলা এলাকার সজিব ওরফে বদনা সজিব, গাবতলী মাজার এলাকার রাকিব ওরফে মাইন, নয়ন ও নজরুলসহ অজ্ঞাত দুজন সন্তানকে জিম্মি করে তার স্ত্রীকে গণধর্ষণ করে। এ সময় ধর্ষণকারীরা ধর্ষণের ভিডিও ধারণ করে। পরবর্তীতে ভিডিও ফাঁস করে দেওয়ার ভয় দেখিয়ে কয়েক দফা সংঘবদ্ধ ধর্ষণ করে। সর্বশেষ ৯ এপ্রিল তাকে একই আসামিরা ডেকে নিয়ে ধর্ষণ করে। এতে সে প্রচণ্ড অসুস্থ হয়ে পড়ে। এরপর গৃহবধূ তার স্বামীকে জানায়। স্বামী-স্ত্রী ফতুল্লা থানায় গিয়ে মামলা করে।

ফতুল্লা মডেল থানার ইন্সপেক্টর (অফিসার ইনচার্জ) শরীফুল ইসলাম বলেন, এ ঘটনায় মামলা হয়েছে। আসামিদের গ্রেপ্তারে পুলিশের একাধিক টিম কাজ করছে।

আপনার মন্তব্য প্রদান করুন...


এ জাতীয় ক্যাটাগরীর আরো খবর..