শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৮:১৩ অপরাহ্ন
শিরোনাম :
নারায়ণগঞ্জের উন্নয়নে ব্যবসায়ীদের সঙ্গে নিয়ে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন ৫টি সংসদীয় আসনের এমপিরা। সিদ্ধিরগঞ্জে ছাত্রদলের নেতা চাঁদা দাবির অভিযোগে গ্রেফতার ৭ ফতুল্লায় মাদকসহ সাবেক এমপির গাড়িচালক রাজুকে পুলিশে দিল এলাকাবাসী সিদ্ধিরগঞ্জে পরিবহন থেকে চাঁদাবাজির অভিযোগে ডিবিআটক মাদকে ছেঁয়ে গেছে আড়াইহাজার, নেপথ্যে বাকপ্রতিবন্ধী পরিচ্ছন্নতাকর্মী ববি বেগম হত্যা ও লুটের ঘটনায় জড়িত ০৫ আসামি গ্রেপ্তার করেছে র‌্যাব-১১।” সোনারগাঁয়ে ভয়াবহ ডাকাতির শিকার হয়েছেন পরিবারের সদস্যসহ জাপান প্রবাসী হাত বাঁধা অবস্থায় ঝুলন্ত অবস্থায় উদ্ধার স্বামীকে জবাই করে হত্যা ব্যবসায়ীর বাড়িতে গুলি ছুড়ে দুর্ধর্ষ ডাকাতির

গৃহবধূ ধর্ষণ মামলায় র‍্যাবের অভিযানে আরও এক অভিযুক্তের পতন

নারায়ণগঞ্জ তালাশ ডেস্ক / ৪৪৪ বার পঠিত
প্রকাশিত সময় : মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫, ১১:৫৭ অপরাহ্ন

নারায়ণগঞ্জ ফতুল্লায় চাঞ্চল্যকর গৃহবধূ ধর্ষণ মামলায় র‍্যাবের অভিযানে আরও এক অভিযুক্তের পতন হলো। সোমবার সন্ধ্যায় ময়মনসিংহের ভালুকার মল্লিকবাড়ি ইউনিয়নের ধামশুর এলাকা থেকে ওই অভিযুক্তকে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-১১)।

অভিযুক্তর নাম সজীব ওরফে বদনা সজীব (৪০)। সে ফতুল্লার গাবতলী প্রাইমারী স্কুল সংলগ্ন এলাকার আ. মান্নানের পুত্র। এর আগে, গত ১৭ এপ্রিল এই মামলার আরেক অভিযুক্ত জাকারিয়া ওরুফে নয়ন (৩০) বরিশাল থেকে র‍্যাবের হাতে ধরা পড়েছিল।

গত ৭ এপ্রিল ফতুল্লার গাবতলী প্রাইমারি স্কুলের পাশে এক গৃহবধূকে ডেকে নিয়ে একটি ভাড়া ফ্ল্যাটে ধর্ষণের অভিযোগ ওঠে। ঘটনার পর ভুক্তভোগী নিজেই বাদী হয়ে ফতুল্লা মডেল থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন। এই ন্যক্কারজনক ঘটনাটি দ্রুতই গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে দেশজুড়ে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়।

র‍্যাবের প্রাথমিক তদন্তে উঠে এসেছে এক চাঞ্চল্যকর তথ্য। জানা গেছে, ভুক্তভোগীর বিয়ের আগে অভিযুক্ত মাহিমের সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল। কিন্তু বিয়ের পরেও মাহিম তাকে ক্রমাগত উত্ত্যক্ত করত এবং অশালীন প্রস্তাব দিত। ঘটনার দিন মাহিম অন্যান্য অভিযুক্তদের সহায়তায় ওই গৃহবধূকে ভাড়া বাসায় ডেকে নিয়ে যায় এবং সেখানেই তাকে ধর্ষণ করা হয়। ভুক্তভোগী কান্নাকাটি করলে তাকে ভয় দেখিয়ে বাসা থেকে বের করে দেওয়া হয়।

র‍্যাব জানিয়েছে, গ্রেপ্তারকৃত সজীবকে ফতুল্লা মডেল থানায় হস্তান্তর করা হয়েছে এবং বাকি অভিযুক্তদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

আপনার মন্তব্য প্রদান করুন...


এ জাতীয় ক্যাটাগরীর আরো খবর..