সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ১২:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
নারায়ণগঞ্জের উন্নয়নে ব্যবসায়ীদের সঙ্গে নিয়ে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন ৫টি সংসদীয় আসনের এমপিরা। সিদ্ধিরগঞ্জে ছাত্রদলের নেতা চাঁদা দাবির অভিযোগে গ্রেফতার ৭ ফতুল্লায় মাদকসহ সাবেক এমপির গাড়িচালক রাজুকে পুলিশে দিল এলাকাবাসী সিদ্ধিরগঞ্জে পরিবহন থেকে চাঁদাবাজির অভিযোগে ডিবিআটক মাদকে ছেঁয়ে গেছে আড়াইহাজার, নেপথ্যে বাকপ্রতিবন্ধী পরিচ্ছন্নতাকর্মী ববি বেগম হত্যা ও লুটের ঘটনায় জড়িত ০৫ আসামি গ্রেপ্তার করেছে র‌্যাব-১১।” সোনারগাঁয়ে ভয়াবহ ডাকাতির শিকার হয়েছেন পরিবারের সদস্যসহ জাপান প্রবাসী হাত বাঁধা অবস্থায় ঝুলন্ত অবস্থায় উদ্ধার স্বামীকে জবাই করে হত্যা ব্যবসায়ীর বাড়িতে গুলি ছুড়ে দুর্ধর্ষ ডাকাতির

চাঁদাবাজদের গুলিতে বিল্লাল ইট-বালুর ব্যবসায়ী আহত হয়েছেন।

নারায়ণগঞ্জ তালাশ ডেস্ক / ৭২৬ বার পঠিত
প্রকাশিত সময় : বুধবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৫, ১২:৫৩ পূর্বাহ্ন

‌নারায়ণগঞ্জের রূপগঞ্জে চাঁদাবাজদের গুলিতে বিল্লাল হোসেন (৪৫) নামে এক ইট-বালুর ব্যবসায়ী আহত হয়েছেন। মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) রাত পৌনে ৭টার দিকে রূপগঞ্জের কর্নগোপ আল রাজি মিলের পেছনে এই ঘটনা ঘটে।

আহত বিল্লাল হোসেন রূপগঞ্জ থানার কর্নগোপ গ্রামের আব্দুস সামাদের ছেলে। ঘটনার পর গুরুতর অবস্থায় রাত পৌনে ১১টার দিকে তাঁকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়।

আহতের ছেলে রাব্বি জানান, স্থানীয় চাঁদাবাজ রিয়াজ গ্রুপের লোকজন তাঁর বাবার কাছে চাঁদা দাবি করে। চাঁদা দিতে অস্বীকার করায় তাঁরা প্রথমে ইট দিয়ে বিল্লাল হোসেনের শরীরের বিভিন্ন স্থানে আঘাত করেন। পরে ডান পায়ে গুলি করে পালিয়ে যায়।

তিনি আরও জানান, আহত অবস্থায় তাঁরা প্রথমে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যান। পরে অবস্থার অবনতি হলে রাতেই ঢাকা মেডিকেলে নিয়ে আসা হয়। বর্তমানে তিনি ঢামেকের জরুরি বিভাগের ৪ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, নারায়ণগঞ্জ থেকে গুলিবিদ্ধ অবস্থায় এক ব্যক্তিকে আনা হয়েছে এবং তাঁর চিকিৎসা চলছে। আমরা জানতে পেরেছি, চাঁদাবাজদের হামলায় তিনি আহত হয়েছেন। বিষয়টি সংশ্লিষ্ট থানা-পুলিশকে জানানো হয়েছে।

আপনার মন্তব্য প্রদান করুন...


এ জাতীয় ক্যাটাগরীর আরো খবর..