বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০২:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
সিদ্ধিরগঞ্জে ছাত্রদলের নেতা চাঁদা দাবির অভিযোগে গ্রেফতার ৭ ফতুল্লায় মাদকসহ সাবেক এমপির গাড়িচালক রাজুকে পুলিশে দিল এলাকাবাসী সিদ্ধিরগঞ্জে পরিবহন থেকে চাঁদাবাজির অভিযোগে ডিবিআটক মাদকে ছেঁয়ে গেছে আড়াইহাজার, নেপথ্যে বাকপ্রতিবন্ধী পরিচ্ছন্নতাকর্মী ববি বেগম হত্যা ও লুটের ঘটনায় জড়িত ০৫ আসামি গ্রেপ্তার করেছে র‌্যাব-১১।” সোনারগাঁয়ে ভয়াবহ ডাকাতির শিকার হয়েছেন পরিবারের সদস্যসহ জাপান প্রবাসী হাত বাঁধা অবস্থায় ঝুলন্ত অবস্থায় উদ্ধার স্বামীকে জবাই করে হত্যা ব্যবসায়ীর বাড়িতে গুলি ছুড়ে দুর্ধর্ষ ডাকাতির প্রাইভেটকার উদ্ধারের পাশাপাশি আন্তঃজেলা গাড়ি চোর চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার

চেতনা শকদ্রব্য উদ্ধার অজ্ঞান পার্টি ৭জনকে আটক

নারায়ণগঞ্জ তালাশ ডেস্ক / ৩০৮ বার পঠিত
প্রকাশিত সময় : বুধবার, ০৬ মে ২০২৬, ০৯:২১ অপরাহ্ন

রাজধানীর যাত্রাবাড়ীতে ইনজেকশন ও চেতনানাশক দ্রব্য উদ্ধারসহ অজ্ঞান পার্টির সাত জনকে গ্রেফতার করেছে গোয়েন্দা মতিঝিল বিভাগ।

গ্রেফতারকৃতরা হলো- ১। মোঃ সাইফুল ইসলাম (৬০) ২। মোঃ অপু আহমেদ সরকার (৩৮) ৩। মোঃ সুজন খান (৩৫) ৪। মুহাম্মদ রাশেদ ব্যাপারী (৫৮) ৫। মিঠু মিয়া ওরফে মন্ট ব্যাপারী ওরফে মিন্ট ব্যাপারী ওরফে মিটু (৫২) ৬। মোঃ মকবুল খন্দকার (৫৫) ও ৭। মোঃ টুটুল বিশ্বাস ওরফে সুমন (৫৫)। এসময় তাদের হেফাজত থেকে হামদর্দ ল্যাবরেটরীজ-এর লোগো সম্বলিত একটি প্যাকেটে রক্ষিত পলিথিনে মোড়ানো কালো রঙের হালুয়াসদৃশ চেতনানাশক দ্রব্য,একটি কৌটায় রক্ষিত চেতনানাশক হালুয়া,চেতনানাশক ইনজেকশন (Milam ও Hypnofast), অজ্ঞান করার কলাকৌশল ও প্রচারণামূলক ০৭টি লিফলেট ও সাতটি বিভিন্ন ব্র্যান্ডের মোবাইল সেট উদ্ধার করা হয়।

ডিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার (৫ মে) যাত্রাবাড়ী থানাধীন ধোলাই পাড় চত্তরের উত্তর-পশ্চিম পার্শ্ব টুঙ্গীপাড়া এক্সপ্রেস বাস কাউন্টারের সামনে পাকা রাস্তার উপর বিশেষ অভিযান পরিচালনা করে এসব ইনজেকশন ও চেতনানাশক দ্রব্য উদ্ধারসহ তাদেরকে গ্রেফতার করে গোয়েন্দা মতিঝিল বিভাগের একটি টিম।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেফতারকৃতরা একটি সংঘবদ্ধ চক্রের সদস্য। তারা দীর্ঘদিন ধরে ঢাকা মহানগরীসহ দেশের বিভিন্ন আন্তঃজেলা বাস টার্মিনাল ও জনাকীর্ণ এলাকায় সাধারণ যাত্রীদের কৌশলে চেতনানাশক দ্রব্য সেবন করিয়ে বা ইনজেকশন পুশ করে সর্বস্ব লুট করত।

এ সংক্রান্তে গ্রেফতারকৃতদের বিরুদ্ধে যাত্রাবাড়ী থানায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে।

আপনার মন্তব্য প্রদান করুন...


এ জাতীয় ক্যাটাগরীর আরো খবর..