শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৮:১৪ অপরাহ্ন
শিরোনাম :
নারায়ণগঞ্জের উন্নয়নে ব্যবসায়ীদের সঙ্গে নিয়ে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন ৫টি সংসদীয় আসনের এমপিরা। সিদ্ধিরগঞ্জে ছাত্রদলের নেতা চাঁদা দাবির অভিযোগে গ্রেফতার ৭ ফতুল্লায় মাদকসহ সাবেক এমপির গাড়িচালক রাজুকে পুলিশে দিল এলাকাবাসী সিদ্ধিরগঞ্জে পরিবহন থেকে চাঁদাবাজির অভিযোগে ডিবিআটক মাদকে ছেঁয়ে গেছে আড়াইহাজার, নেপথ্যে বাকপ্রতিবন্ধী পরিচ্ছন্নতাকর্মী ববি বেগম হত্যা ও লুটের ঘটনায় জড়িত ০৫ আসামি গ্রেপ্তার করেছে র‌্যাব-১১।” সোনারগাঁয়ে ভয়াবহ ডাকাতির শিকার হয়েছেন পরিবারের সদস্যসহ জাপান প্রবাসী হাত বাঁধা অবস্থায় ঝুলন্ত অবস্থায় উদ্ধার স্বামীকে জবাই করে হত্যা ব্যবসায়ীর বাড়িতে গুলি ছুড়ে দুর্ধর্ষ ডাকাতির

জমি সংক্রান্ত বিষয়ে বৃদ্ধ বাবাকে মারধর করে রক্তাক্ত করার ঘটনায় ছেলে জহিরুল ইসলামকে আটক

নারায়ণগঞ্জ তালাশ ডেস্ক / ১০৪৯ বার পঠিত
প্রকাশিত সময় : মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫, ১২:০৫ পূর্বাহ্ন

  1. নারায়ণগঞ্জ সোনারগাঁয়ে জমি সংক্রান্ত বিষয়ে বৃদ্ধ বাবাকে মারধর করে রক্তাক্ত করার ঘটনায় ছেলে জহিরুল ইসলামকে আটক করেছে পুলিশ। সোমবার (২৮ এপ্রিল) সকালে এক অভিযানে তাকে আটক করা হয়।

এর আগে রবিবার দুপুরে উপজেলার পিরোজপুর ইউনিয়নের আষাঢ়িয়াচর এলাকায় আব্দুর রহিমকে (৭০) তার নিজ বাড়ির সামনে দুই ছেলে ও মেয়ে মারধর মারধর করেন। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যেগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। পরবর্তীতে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যায়। সেখানে চিকিৎসা নিয়ে সেই বৃদ্ধ থানায় তার তিন সন্তান ও এক নাতির বিরুদ্ধে মামলা করেন।

মামলায় অভিযুক্তরা হলেন- ছেলে জহিরুল ইসলাম, সাইফুল ইসলাম ও মেয়ে হালিমা আক্তার।

এ বিষয়ে সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মফিজুর রহমান বলেন, জমি সংক্রান্ত বিষয়ে পিটিয়ে আহত করার ঘটনায় চারজনকে আসামি করে মামলা করেন ওই বৃদ্ধ। সেই মামলার একজন আসামি জহিরুল ইসলামকে গ্রেফতার করেছি। বাকিরা আত্মগোপনে। তাদের ধরার চেষ্টা অব্যাহত রয়েছে। আটককৃতকে আদালতে প্রেরণ করা হয়েছে।

আপনার মন্তব্য প্রদান করুন...


এ জাতীয় ক্যাটাগরীর আরো খবর..