বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৫:৫২ অপরাহ্ন
শিরোনাম :
সোর্স মামুন কুপিয়ে রক্তাক্ত জখম করেছে দূবৃত্তরা। ফতুল্লা পিলকুনীতে মসজিদের ষষ্ঠতলা থেকে পড়েশিশুটি মৃত্যু ডিবি পুলিশ পরিচয়ে ফেক্সিলোড ব্যবসায়ীকে অপহরণের চেষ্টা করেন দুর্বৃত্তরা সোনারগাঁয়ে অভিযানের তিন হাজার পিস ইয়াবা আটক ফতুল্লা কোচিং এর কথা বলে স্কুল ছাত্রী ৫ দিন ধরে নিখোঁজ সম্মিলিতভাবে হকার উচ্ছেদ অভিযান মাদকদ্রব্য বিক্রি কালে ৩০ পুঁড়িয়া গাঁজাসহ ফুলচাঁন (৩৮) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার চিকিৎসা ও ব্যবসায়ী ভিসা সহজ করার আশ্বাস দিয়েছে ভারত মাদক ব্যবসায় বাধা দেয়াকে কেন্দ্র করে সাইদ আহমেদ সাব্বির যুবককে কুপিয়ে হত্যার মাদকবিরোধী অভিযানে দুইজনকে গ্রেপ্তার করেছে সোনারগাঁ থানা পুলিশ

জেলা কারাগারের সামনের পুকুর থেকে অজ্ঞাত এক কিশোরের লাশ উদ্ধার।

নারায়ণগঞ্জ তালাশ ডেস্ক / ৩২১ বার পঠিত
প্রকাশিত সময় : বুধবার, ০৯ এপ্রিল ২০২৫, ১২:৫৩ পূর্বাহ্ন

  1. নারায়ণগঞ্জের ফতুল্লায় জেলা কারাগারের সামনের একটি পুকুর থেকে অজ্ঞাত এক কিশোরের (বয়স আনুমানিক ১৫) লাশ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (৮ এপ্রিল) বেলা সাড়ে ১২টায় লাশটি উদ্ধার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন ফতুল্লা মডেল থানার উপপরিদর্শক (এসআই) ওয়াসিম।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল ১১টার দিকে জেলা কারাগারের সামনের পুকুরে একটি লাশ ভাসতে দেখা যায়। স্থানীয়রা পুলিশকে খবর দিলে ফতুল্লা মডেল থানার একটি টিম এসে লাশটি উদ্ধার করে।

এসআই ওয়াসিম জানান, নিহত কিশোরের পরনে ছিল সাদা পায়জামা এবং তার মুখের এক পাশে আঘাতের চিহ্ন রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পানিতে ডুবে তার মৃত্যু হতে পারে। তবে তার মুখে আঘাতের চিহ্ন রয়েছে, যা সন্দেহজনক। মৃত্যুর প্রকৃত কারণ জানতে মরদেহ ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

তিনি আরও বলেন, কিশোরের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। স্থানীয়দের জিজ্ঞাসাবাদ করা হলেও কেউ তাকে চিনতে পারেনি। আমাদের ধারণা, সে মাদ্রাসার শিক্ষার্থী হতে পারে। আশপাশের থানায় খবর পাঠানো হয়েছে।

আপনার মন্তব্য প্রদান করুন...


এ জাতীয় ক্যাটাগরীর আরো খবর..