শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৮:১৫ অপরাহ্ন
শিরোনাম :
নারায়ণগঞ্জের উন্নয়নে ব্যবসায়ীদের সঙ্গে নিয়ে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন ৫টি সংসদীয় আসনের এমপিরা। সিদ্ধিরগঞ্জে ছাত্রদলের নেতা চাঁদা দাবির অভিযোগে গ্রেফতার ৭ ফতুল্লায় মাদকসহ সাবেক এমপির গাড়িচালক রাজুকে পুলিশে দিল এলাকাবাসী সিদ্ধিরগঞ্জে পরিবহন থেকে চাঁদাবাজির অভিযোগে ডিবিআটক মাদকে ছেঁয়ে গেছে আড়াইহাজার, নেপথ্যে বাকপ্রতিবন্ধী পরিচ্ছন্নতাকর্মী ববি বেগম হত্যা ও লুটের ঘটনায় জড়িত ০৫ আসামি গ্রেপ্তার করেছে র‌্যাব-১১।” সোনারগাঁয়ে ভয়াবহ ডাকাতির শিকার হয়েছেন পরিবারের সদস্যসহ জাপান প্রবাসী হাত বাঁধা অবস্থায় ঝুলন্ত অবস্থায় উদ্ধার স্বামীকে জবাই করে হত্যা ব্যবসায়ীর বাড়িতে গুলি ছুড়ে দুর্ধর্ষ ডাকাতির

ড্রেন থেকে উদ্ধার হওয়া অজ্ঞাত লাশের পরিচয় শনাক্ত হয়েছে

নারায়ণগঞ্জ তালাশ ডেস্ক / ৩৬৮ বার পঠিত
প্রকাশিত সময় : শনিবার, ০৩ মে ২০২৫, ১২:৫৩ পূর্বাহ্ন

নারায়ণগঞ্জ  পয়ঃনিষ্কাশন ড্রেন থেকে উদ্ধার হওয়া অজ্ঞাত লাশের পরিচয় শনাক্ত হয়েছে। এই ঘটনায় বৃহস্পতিবার রাতে নিহত আমিনুল ইসলামের ছেলে আনোয়ার হোসেন বাদী হয়ে ফতুল্লা মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। এর আগে, ফতুল্লা শিহাচর এলাকার নূর মসজিদের কাছে একটি পয়ঃনিষ্কাশন ড্রেন থেকে আনুমানিক ৪৮ বছর বয়সী এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।

নিহত ব্যাক্তির নাম আমিনুল ইসলাম (৫৮)। সে রায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানার পাঠানটুলী এনায়েত নগরের হাজী কাদির বেপারীর বাড়িতে পরিবারের সাথে বসবাস করতেন। এছাড়া তিনি ব্যাটারিচালিত মিশুক গাড়ির চালক ছিলেন।

পুলিশ সূত্রে জানা গেছে, আমিনুল ইসলাম নিজের মিশুক গাড়ি চালাতেন। গত বুধবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে তিনি গ্যারেজ থেকে গাড়ি নিয়ে বের হন। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় তার বাসায় ফেরার কথা থাকলেও তিনি আর ফেরেননি। বেলা বাড়তে থাকলে পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন। এক পর্যায়ে তারা জানতে পারেন, ফতুল্লা থানার পশ্চিম শিয়াচর নুর মসজিদের কাছে একটি ড্রেন থেকে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। পরে নারায়ণগঞ্জ সদর হাসপাতালের মর্গে গিয়ে আনোয়ার হোসেন তার বাবার লাশ শনাক্ত করেন।

ফতুল্লা মডেল থানার ইন্সপেক্টর (অফিসার ইনচার্জ) শরিফুল ইসলাম জানান, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে পুলিশ ড্রেন থেকে অজ্ঞাত লাশ উদ্ধার করে। পরবর্তীতে নিহতের পরিবারের সদস্যরা লাশটি শনাক্ত করেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বুধবার রাতের কোনো এক সময় দুষ্কৃতকারীরা আমিনুল ইসলামকে হত্যা করে তার মিশুক গাড়িটি ছিনিয়ে নিয়ে গেছে। এই ঘটনায় নিহতের ছেলে বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছেন এবং পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। ছিনতাইয়ের পর এই হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

আপনার মন্তব্য প্রদান করুন...


এ জাতীয় ক্যাটাগরীর আরো খবর..