শুক্রবার, ০৮ মে ২০২৬, ০৫:১৭ অপরাহ্ন
শিরোনাম :
চেতনা শকদ্রব্য উদ্ধার অজ্ঞান পার্টি ৭জনকে আটক নারায়ণগঞ্জ প্রকাশ্য দিবালোকে তিন র‍্যাব কর্মকর্তাকে কুপিয়ে জখম করেছে মাদক ব্যবসায়িরা দীর্ঘদিনের জলাবদ্ধতা নিরসনে খাল খনন কার্যক্রমের উদ্বোধন করেছেন জেলা পরিষদের প্রশাসক মামুন মাহমুদ। ‎ প্রথমবারের মতো তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) বোঝাই একটি জাহাজ পার হয়েছে। শিহরণ জাগানো এই ঘটনায় উঠে এসেছে ভয়ঙ্কর এক বাস্তবতা সোর্স মামুন কুপিয়ে রক্তাক্ত জখম করেছে দূবৃত্তরা। ফতুল্লা পিলকুনীতে মসজিদের ষষ্ঠতলা থেকে পড়েশিশুটি মৃত্যু ডিবি পুলিশ পরিচয়ে ফেক্সিলোড ব্যবসায়ীকে অপহরণের চেষ্টা করেন দুর্বৃত্তরা সোনারগাঁয়ে অভিযানের তিন হাজার পিস ইয়াবা আটক ফতুল্লা কোচিং এর কথা বলে স্কুল ছাত্রী ৫ দিন ধরে নিখোঁজ

তারেক রহমান নারায়ণগঞ্জ শহরে ২০টি মাদক স্পট আছে

নারায়ণগঞ্জ তালাশ ডেস্ক / ৫০০ বার পঠিত
প্রকাশিত সময় : মঙ্গলবার, ২৭ জানুয়ারী ২০২৬, ১২:৫৭ পূর্বাহ্ন

 

নারায়ণগঞ্জ শহরে ২০টি মাদক স্পট আছে: তারেক রহমান
নারায়ণগঞ্জ শহরে অন্তত ২০টি স্পটে মাদক ব্যবসা চলে বলে মন্তব্য করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। এসব মাদক স্পট নিয়ন্ত্রণ ও নির্মূলের ঘোষণা দিয়ে তিনি বলেছেন, একই সঙ্গে দুর্নীতির লাগাম টেনে ধরা হবে।

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার কাঁচপুর বালুর মাঠে রোববার (২৫ জানুয়ারি) দিবাগত রাতে আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তারেক রহমান।

আইনশৃঙ্খলা পরিস্থিতি প্রসঙ্গে তারেক রহমান বলেন, গত দেড় দশকে নারায়ণগঞ্জে বহু বাড়িঘর ও ব্যবসাপ্রতিষ্ঠান দখল হয়েছে। সন্ত্রাসী অপরাধীদের বিরুদ্ধে প্রচলিত আইনে ব্যবস্থা নেওয়া হবে।

তিনি আরও বলেন, বেকার তরুণদের কর্মসংস্থানের জন্য জেলাভিত্তিক কারিগরি ও ভাষা শিক্ষা প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে, যাতে দেশে ও বিদেশে কর্মসংস্থানের সুযোগ তৈরি হয়।

জলাবদ্ধতা নিরসনে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের খাল কাটা কর্মসূচি পুনরায় চালুর ঘোষণাও দেন তারেক রহমান। তিনি বলেন, নদী–নালা ও খাল ভরাট হয়ে যাওয়ায় সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধতা তৈরি হচ্ছে।

জনসভায় সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক মামুন মাহমুদ এবং সঞ্চালনা করেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাসুকুল ইসলাম।

জনসভায় আরও বক্তব্য দেন নারায়ণগঞ্জ-১ আসনের প্রার্থী মোস্তাফিজুর রহমান ভুঁইয়া দিপু, নারায়ণগঞ্জ-২ আসনের প্রার্থী নজরুল ইসলাম, নারায়ণগঞ্জ-৩ আসনের প্রার্থী আজহারুল ইসলাম মান্নান, নারায়ণগঞ্জ-৫ আসনের প্রার্থী আবুল কালাম এবং নারায়ণগঞ্জ-৪ আসনের জোট প্রার্থী মনির হোসেন কাসেমী।

আপনার মন্তব্য প্রদান করুন...


এ জাতীয় ক্যাটাগরীর আরো খবর..