বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৬:০০ অপরাহ্ন
শিরোনাম :
সোর্স মামুন কুপিয়ে রক্তাক্ত জখম করেছে দূবৃত্তরা। ফতুল্লা পিলকুনীতে মসজিদের ষষ্ঠতলা থেকে পড়েশিশুটি মৃত্যু ডিবি পুলিশ পরিচয়ে ফেক্সিলোড ব্যবসায়ীকে অপহরণের চেষ্টা করেন দুর্বৃত্তরা সোনারগাঁয়ে অভিযানের তিন হাজার পিস ইয়াবা আটক ফতুল্লা কোচিং এর কথা বলে স্কুল ছাত্রী ৫ দিন ধরে নিখোঁজ সম্মিলিতভাবে হকার উচ্ছেদ অভিযান মাদকদ্রব্য বিক্রি কালে ৩০ পুঁড়িয়া গাঁজাসহ ফুলচাঁন (৩৮) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার চিকিৎসা ও ব্যবসায়ী ভিসা সহজ করার আশ্বাস দিয়েছে ভারত মাদক ব্যবসায় বাধা দেয়াকে কেন্দ্র করে সাইদ আহমেদ সাব্বির যুবককে কুপিয়ে হত্যার মাদকবিরোধী অভিযানে দুইজনকে গ্রেপ্তার করেছে সোনারগাঁ থানা পুলিশ

দেশীয় অস্ত্রসহ ৩ ডাকাত সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ

নারায়ণগঞ্জ তালাশ ডেস্ক / ৭৮৯ বার পঠিত
প্রকাশিত সময় : রবিবার, ০৬ এপ্রিল ২০২৫, ০৯:৫৮ অপরাহ্ন

রূপগঞ্জের চনপাড়া এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে বিপুল পরিমান দেশীয় অস্ত্রসহ ৩ ডাকাত সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (৬ এপ্রিল) রাতে উপজেলার চনপাড়া পূর্নবাসন কেন্দ্রের ৬ নম্বর ঘাট এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলো, চনপাড়া পূর্নবাস কেন্দ্রের ১নম্বর ওয়ার্ডের কিনাইমদীর ছেলে সোহেল, জাহাঙ্গীরের ছেলে চান মিয়া ও খালেকের ছেলে মনির হোসেন।

রূপগঞ্জ থানার ওসি লিয়াকত আলী জানান, রোববার রাত ৩ টার দিকে রূপগঞ্জে চনপাড়া পূর্নবাসন কেন্দ্রের ৬ নম্বর ঘাট এলাকায় ১০/১২ জনের একটি সংঘবদ্ধ ডাকাত দল নদীতে পথে চলাচলরত জাহাজে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল বলে পুলিশের কাছে সংবাদ আসে।


উক্ত সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে বিপুল পরিমান দেশীয় অস্ত্রসহ ডাকাত সদস্য সোহেল, চান মিয়া ও মনির হোসেনকে গ্রেপ্তার করে।


এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে বাকি ডাকাত সদস্যরা পালিয়ে যায়। এসময় জব্দ করা হয় বিভিন্ন সময়ে লুট হওয়া বেশ কয়েকটি ব্যাটারী।

আপনার মন্তব্য প্রদান করুন...


এ জাতীয় ক্যাটাগরীর আরো খবর..