বুধবার, ১৭ জুন ২০২৬, ০৫:০২ অপরাহ্ন
শিরোনাম :
২০৮ পিস ইয়াবা ট্যাবলেটসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে। নারায়ণগঞ্জের রূপগঞ্জে অভিযান চালিয়ে ২ কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ডিএনডি লেকে গোসল করতে নেমে একই পরিবারের তিনজনের মৃত্যু হয়েছে। স্ত্রীর প্রেমিক ভেবে ফুফাতো শ্যালককে হত্যা: গ্রেফতার ৩ চেতনা শকদ্রব্য উদ্ধার অজ্ঞান পার্টি ৭জনকে আটক নারায়ণগঞ্জ প্রকাশ্য দিবালোকে তিন র‍্যাব কর্মকর্তাকে কুপিয়ে জখম করেছে মাদক ব্যবসায়িরা দীর্ঘদিনের জলাবদ্ধতা নিরসনে খাল খনন কার্যক্রমের উদ্বোধন করেছেন জেলা পরিষদের প্রশাসক মামুন মাহমুদ। ‎ প্রথমবারের মতো তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) বোঝাই একটি জাহাজ পার হয়েছে। শিহরণ জাগানো এই ঘটনায় উঠে এসেছে ভয়ঙ্কর এক বাস্তবতা সোর্স মামুন কুপিয়ে রক্তাক্ত জখম করেছে দূবৃত্তরা।

নারায়ণগঞ্জের রূপগঞ্জে অভিযান চালিয়ে ২ কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

নারায়ণগঞ্জ তালাশ ডেস্ক / ৫০ বার পঠিত
প্রকাশিত সময় : বুধবার, ১৭ জুন ২০২৬, ০২:০৭ পূর্বাহ্ন

নারায়ণগঞ্জের রূপগঞ্জে অভিযান চালিয়ে ২ কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, জেলা পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীর নির্দেশনায় এবং রূপগঞ্জ থানার এএসআই (নিঃ) সাইফুল ইসলাম খানের নেতৃত্বে একটি আভিযানিক দল সোমবার (১৫ জুন) দিবাগত রাত আনুমানিক ২টা ৩৫ মিনিটে বিশেষ অভিযান পরিচালনা করে।

অভিযানে মো. রাসেল মিয়া (২৬) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। তিনি কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জ উপজেলার দেহোন্দা গ্রামের বাসিন্দা এবং বর্তমানে রূপগঞ্জ উপজেলার ভুলতা ইউনিয়নের নাহাটি এলাকায় ভাড়া থাকতেন।

পুলিশ তার কাছ থেকে ২ কেজি গাঁজা উদ্ধার করে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তার বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

গ্রেপ্তারকৃত আসামিকে আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

রূপগঞ্জ থানা পুলিশ জানিয়েছে, মাদকসহ যেকোনো ধরনের অপরাধ দমনে তাদের অভিযান অব্যাহত থাকবে।

আপনার মন্তব্য প্রদান করুন...


এ জাতীয় ক্যাটাগরীর আরো খবর..