বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
নারায়ণগঞ্জের উন্নয়নে ব্যবসায়ীদের সঙ্গে নিয়ে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন ৫টি সংসদীয় আসনের এমপিরা। সিদ্ধিরগঞ্জে ছাত্রদলের নেতা চাঁদা দাবির অভিযোগে গ্রেফতার ৭ ফতুল্লায় মাদকসহ সাবেক এমপির গাড়িচালক রাজুকে পুলিশে দিল এলাকাবাসী সিদ্ধিরগঞ্জে পরিবহন থেকে চাঁদাবাজির অভিযোগে ডিবিআটক মাদকে ছেঁয়ে গেছে আড়াইহাজার, নেপথ্যে বাকপ্রতিবন্ধী পরিচ্ছন্নতাকর্মী ববি বেগম হত্যা ও লুটের ঘটনায় জড়িত ০৫ আসামি গ্রেপ্তার করেছে র‌্যাব-১১।” সোনারগাঁয়ে ভয়াবহ ডাকাতির শিকার হয়েছেন পরিবারের সদস্যসহ জাপান প্রবাসী হাত বাঁধা অবস্থায় ঝুলন্ত অবস্থায় উদ্ধার স্বামীকে জবাই করে হত্যা ব্যবসায়ীর বাড়িতে গুলি ছুড়ে দুর্ধর্ষ ডাকাতির

. নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার বলেন, যানজট মুক্ত করার একটি প্রয়াস করছি।

নারায়ণগঞ্জ তালাশ ডেস্ক / ৭৯৩ বার পঠিত
প্রকাশিত সময় : বৃহস্পতিবার, ০৬ মার্চ ২০২৫, ০১:২১ পূর্বাহ্ন

নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার বলেন, ‘নারায়ণগঞ্জ আমাদের সবার, তাই সবাই মিলে যানজট মুক্ত করার একটি প্রয়াস করছি। এখানে বিকেএমইএ এবং চেম্বার অব কমার্স এর একটি বড় অবদান আছে।’

বুধবার (৫ মার্চ) সকালে জেলা পুশিল সুপারের কার্যালয়ে এসপি প্রত্যুষ কুমার মজুমদারের কাছে ২৫ লাখ চেক হস্তান্তর করেন বিকেএমইএ’র সভাপতি মোহাম্মদ হাতেম ও নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্সের সভাপতি মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু। নারায়ণগঞ্জকে যানজটমুক্ত রাখার জন্য কমিউনিটি পুলিশকে এ অনুদান প্রদান করা হয়। চেক প্রদানের পর এক বক্তব্যে এ কথা বলেন এসপি।

Narayanganj Talash 24

তিনি আরও বলেন, ‘আমরা চাচ্ছি নারায়ণগঞ্জ যেন যানজট মুক্ত থাকে, বিশেষ করে রমজান মাসে এই সড়কটি যেন যানজট মুক্ত রাখতে পারি। ওনারা কমিটি পুলিশের কাছে যে সহযোগিতা করেছে সেজন্য আমি জেলা পুলিশের পক্ষ থেকে তাদেরকে তাদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি।’

এসময় বিকেএমইএ এবং চেম্বার অব কমার্সের আরও নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

আপনার মন্তব্য প্রদান করুন...


এ জাতীয় ক্যাটাগরীর আরো খবর..