বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৫:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
সোর্স মামুন কুপিয়ে রক্তাক্ত জখম করেছে দূবৃত্তরা। ফতুল্লা পিলকুনীতে মসজিদের ষষ্ঠতলা থেকে পড়েশিশুটি মৃত্যু ডিবি পুলিশ পরিচয়ে ফেক্সিলোড ব্যবসায়ীকে অপহরণের চেষ্টা করেন দুর্বৃত্তরা সোনারগাঁয়ে অভিযানের তিন হাজার পিস ইয়াবা আটক ফতুল্লা কোচিং এর কথা বলে স্কুল ছাত্রী ৫ দিন ধরে নিখোঁজ সম্মিলিতভাবে হকার উচ্ছেদ অভিযান মাদকদ্রব্য বিক্রি কালে ৩০ পুঁড়িয়া গাঁজাসহ ফুলচাঁন (৩৮) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার চিকিৎসা ও ব্যবসায়ী ভিসা সহজ করার আশ্বাস দিয়েছে ভারত মাদক ব্যবসায় বাধা দেয়াকে কেন্দ্র করে সাইদ আহমেদ সাব্বির যুবককে কুপিয়ে হত্যার মাদকবিরোধী অভিযানে দুইজনকে গ্রেপ্তার করেছে সোনারগাঁ থানা পুলিশ

নিজের শরীলে আগুন দেয় মো. আশিকুর রহমান (৩০)

নারায়ণগঞ্জ তালাশ ডেস্ক / ৮৯১ বার পঠিত
প্রকাশিত সময় : বৃহস্পতিবার, ১০ এপ্রিল ২০২৫, ১১:৪৬ অপরাহ্ন

নারায়ণগঞ্জ সোনারগাঁয়ে পারিবারিক কলহের জের ধরে নিজের শরীলে আগুন দেয় মো. আশিকুর রহমান (৩০) নামের এক যুবক। দগ্ধ হওয়ার ৩ দিন পর চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তার। বৃহস্পতিবার (১০ এপ্রিল) দুপুরে ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে তার মৃত্যু হয়।

নিহত যুবক হলেন উপজেলার শম্ভুপুরা ইউনিয়নের দড়িগাঁও গ্রামের মোশাররফ হোসেনের ছেলে আশিকুর রহমান। তবে তিনি শম্ভুপুরা ইউনিয়ন যুবলীগের ৮নং ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক ছিলেন বলে গণমাধ্যমে জানায় স্থানীরা।

পুলিশ ও স্থানীয় সুত্রে জানা যায়, উপজেলার শম্ভুপুরা ইউনিয়নের দড়িগাঁও গ্রামের মোশারফ হোসেনের ছেলে মো. আশিকুর রহমান গত সোমবার সকাল সাড়ে ১১ টার দিকে পারিবারিক কলহের জেরে তার নিজের বসতঘরে দরজা বন্ধ করে শরীরে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেয়। পরে স্বজনরা দরজা ভেঙে তাকে মারাত্মক গন্ধ অবস্থায় উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করেন। পরে গতকাল বৃহস্পতিবার চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

বিষয়টি নিশ্চিত করে সোনারগাঁ থানার অফিসার ইনচাজ (ওসি) মোহাম্মদ মফিজুর রহমান লাইভ নারায়ণগঞ্জকে বলেন, আশিকুর রহমান নামের এক যুবক নিজ শরীরে আগুন দিয়ে মারা গেছে। নিজের মধ্যে ক্ষোভ ছিলো হয়তো। যতটুকু যানতে পেরেছি পারিবারিক কলহের জের ধরেই এই কাজ করেছে সে। লাশ এখন ঢাকায়ই আছে ময়না তন্দন্তের জন্য। সে কোন রাজনীতিতে ছিলো কিনা সেটা যানা নেই, তদন্ত ছাড়া বলা যাবে না।

আপনার মন্তব্য প্রদান করুন...


এ জাতীয় ক্যাটাগরীর আরো খবর..