শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪০ অপরাহ্ন
শিরোনাম :
নারায়ণগঞ্জের উন্নয়নে ব্যবসায়ীদের সঙ্গে নিয়ে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন ৫টি সংসদীয় আসনের এমপিরা। সিদ্ধিরগঞ্জে ছাত্রদলের নেতা চাঁদা দাবির অভিযোগে গ্রেফতার ৭ ফতুল্লায় মাদকসহ সাবেক এমপির গাড়িচালক রাজুকে পুলিশে দিল এলাকাবাসী সিদ্ধিরগঞ্জে পরিবহন থেকে চাঁদাবাজির অভিযোগে ডিবিআটক মাদকে ছেঁয়ে গেছে আড়াইহাজার, নেপথ্যে বাকপ্রতিবন্ধী পরিচ্ছন্নতাকর্মী ববি বেগম হত্যা ও লুটের ঘটনায় জড়িত ০৫ আসামি গ্রেপ্তার করেছে র‌্যাব-১১।” সোনারগাঁয়ে ভয়াবহ ডাকাতির শিকার হয়েছেন পরিবারের সদস্যসহ জাপান প্রবাসী হাত বাঁধা অবস্থায় ঝুলন্ত অবস্থায় উদ্ধার স্বামীকে জবাই করে হত্যা ব্যবসায়ীর বাড়িতে গুলি ছুড়ে দুর্ধর্ষ ডাকাতির

বন্দরে গৃহবধূকে গলা কেটে হত্যা

নারায়ণগঞ্জ তালাশ ডেস্ক / ২৭৭ বার পঠিত
প্রকাশিত সময় : বুধবার, ১৭ জুন ২০২৬, ১০:৩৫ অপরাহ্ন

নারায়ণগঞ্জের বন্দরে পারিবারিক কলহের জেরে সাথী আক্তার (৩৬) নামে এক গৃহবধূকে গলাকেটে হত্যার অভিযোগ উঠেছে তার স্বামী জনীর বিরুদ্ধে। ঘটনার পর থেকেই অভিযুক্ত স্বামী পলাতক রয়েছেন।

বুধবার (১৭ জুন) বিকেল সোয়া ৪টা থেকে ৫টার মধ্যে বন্দর থানার ঝাউতলা এলাকার ইব্রাহিম মিয়ার ভাড়াটিয়া বাড়ির তৃতীয় তলার একটি ফ্ল্যাটে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

নিহত সাথী আক্তার সিদ্ধিরগঞ্জ থানার আদমজীনগর শিমুলপাড়া বিহারী কলোনি এলাকার রাজু মিয়ার মেয়ে। অভিযুক্ত জনী একই এলাকার আলাউদ্দিন মিয়ার ছেলে। দীর্ঘদিন ধরে তারা ঝাউতলা এলাকার ওই বাসায় ভাড়া থাকতেন।

স্থানীয় সূত্রে জানা যায়, স্বামী-স্ত্রীর মধ্যে দীর্ঘদিন ধরে পারিবারিক বিরোধ চলছিল। এরই জেরে এ হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

ঘটনার খবর পেয়ে বন্দর থানা পুলিশ রাতেই ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালের মর্গে পাঠানো হয়।

লাশ উদ্ধারকারী কর্মকর্তা বন্দর থানার উপ-পরিদর্শক (এসআই) রাজিউর রহমান জানান, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে রাত পৌনে ৮টার দিকে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। তাৎক্ষণিকভাবে হত্যার সুনির্দিষ্ট কারণ জানা যায়নি। প্রকৃত ঘটনা উদঘাটন এবং মৃত্যুর কারণ নিশ্চিত করতে মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

তিনি আরও জানান, অভিযুক্ত জনীকে গ্রেপ্তারে পুলিশ অভিযান চালাচ্ছে। এ ঘটনায় বন্দর থানায় হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

ঘটনাটি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে। স্থানীয়রা দ্রুত আসামিকে গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।

আপনার মন্তব্য প্রদান করুন...


এ জাতীয় ক্যাটাগরীর আরো খবর..