শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৭:২৯ অপরাহ্ন
শিরোনাম :
নারায়ণগঞ্জের উন্নয়নে ব্যবসায়ীদের সঙ্গে নিয়ে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন ৫টি সংসদীয় আসনের এমপিরা। সিদ্ধিরগঞ্জে ছাত্রদলের নেতা চাঁদা দাবির অভিযোগে গ্রেফতার ৭ ফতুল্লায় মাদকসহ সাবেক এমপির গাড়িচালক রাজুকে পুলিশে দিল এলাকাবাসী সিদ্ধিরগঞ্জে পরিবহন থেকে চাঁদাবাজির অভিযোগে ডিবিআটক মাদকে ছেঁয়ে গেছে আড়াইহাজার, নেপথ্যে বাকপ্রতিবন্ধী পরিচ্ছন্নতাকর্মী ববি বেগম হত্যা ও লুটের ঘটনায় জড়িত ০৫ আসামি গ্রেপ্তার করেছে র‌্যাব-১১।” সোনারগাঁয়ে ভয়াবহ ডাকাতির শিকার হয়েছেন পরিবারের সদস্যসহ জাপান প্রবাসী হাত বাঁধা অবস্থায় ঝুলন্ত অবস্থায় উদ্ধার স্বামীকে জবাই করে হত্যা ব্যবসায়ীর বাড়িতে গুলি ছুড়ে দুর্ধর্ষ ডাকাতির

বন্দরে ডোবা থেকে এক শিশু মাদ্রাসা ছাত্রের লাশ উদ্ধার

নারায়ণগঞ্জ তালাশ ডেস্ক / ৩৮০ বার পঠিত
প্রকাশিত সময় : বৃহস্পতিবার, ১৭ এপ্রিল ২০২৫, ০৯:১১ পূর্বাহ্ন

নারায়ণগঞ্জ বন্দরে ডোবা থেকে এক শিশু মাদ্রাসা ছাত্রের লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১৬ এপ্রিল) দুপুরে কুশিয়ারা এলাকার চন্ডিতলার একটি ডোবা থেকে ওই মরদেহটি উদ্ধার করা হয়। তথ্যটি লাইভ নারায়ণগঞ্জকে নিশ্চিত করেছে বন্দর থানার ইন্সপেক্টর (অফিসার ইনচার্জ) তরিকুল ইসলাম।

নিহত শিশুর নাম রেদোয়ান (৯)। সে বরিশাল জেলার কলাপাড়া থানার মোস্তফাপুর এলাকার শাহজাহান খলিফার ছেলে। নবীগঞ্জ জামিয়া আরবীয়া দারুল কোরআন ইসলামিয়া মাদ্রাসার তৃতীয় শ্রেণীর ছাত্র।

পুলিশ সূত্রে জানা যায়, তারা দীর্ঘ দিন ধরে বন্দর থানার ২৩ নং ওয়ার্ডের কবিলেরমোড় এলাকায় ভাড়াটিয়া হিসেবে বসবাস করে আসছে। এর আগে গত মঙ্গলবার (১৫ এপ্রিল) সকাল ১১টায় খেলা করার উদ্দেশ্যে কবিলেরমোড়স্থ ভাড়াটিয়া বাসা থেকে বের হয়ে ওই মাদ্রাসা ছাত্র নিখোঁজ হয়।

বন্দর থানার ইন্সপেক্টর (অফিসার ইনচার্জ) তরিকুল ইসলাম জানায়, বুধবার সকালে কুশিয়ারা এলাকাবাসী চন্ডিতলা একটি ডোবায় ভাসমান অবস্থায় মৃতদেহ দেখতে পেয়ে থানায় সংবাদ জানায়। পরে থানার উপ পরিদর্শক (এসআই) মো. হুমায়ুন কবিরসহ সঙ্গীয় ফোর্স দ্রুত ঘটনাস্থলে এসে ভাসমান অবস্থায় মরদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করে।

তিনি আরও জানায়, প্রাথমিব ভাবে জানা গেছে সাতার না জানায় দুর্ঘটনা বসত নিহত হয়েছে। তবে ময়নাতদন্তের রির্পোট পেলে মৃত্যুর আসল কারণ জানা যাবে। লোক মারফতে খবর পেয়ে নিহত মাদ্রাসা ছাত্রের স্বজনরা ঘটনাস্থলে এসে মৃতদেহ শনাক্ত করে। এ ব্যাপারে থানায় অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

আপনার মন্তব্য প্রদান করুন...


এ জাতীয় ক্যাটাগরীর আরো খবর..