শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৮:১৫ অপরাহ্ন
শিরোনাম :
নারায়ণগঞ্জের উন্নয়নে ব্যবসায়ীদের সঙ্গে নিয়ে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন ৫টি সংসদীয় আসনের এমপিরা। সিদ্ধিরগঞ্জে ছাত্রদলের নেতা চাঁদা দাবির অভিযোগে গ্রেফতার ৭ ফতুল্লায় মাদকসহ সাবেক এমপির গাড়িচালক রাজুকে পুলিশে দিল এলাকাবাসী সিদ্ধিরগঞ্জে পরিবহন থেকে চাঁদাবাজির অভিযোগে ডিবিআটক মাদকে ছেঁয়ে গেছে আড়াইহাজার, নেপথ্যে বাকপ্রতিবন্ধী পরিচ্ছন্নতাকর্মী ববি বেগম হত্যা ও লুটের ঘটনায় জড়িত ০৫ আসামি গ্রেপ্তার করেছে র‌্যাব-১১।” সোনারগাঁয়ে ভয়াবহ ডাকাতির শিকার হয়েছেন পরিবারের সদস্যসহ জাপান প্রবাসী হাত বাঁধা অবস্থায় ঝুলন্ত অবস্থায় উদ্ধার স্বামীকে জবাই করে হত্যা ব্যবসায়ীর বাড়িতে গুলি ছুড়ে দুর্ধর্ষ ডাকাতির

বন্ধুদের সাথে নদীতে গোসল করতে নেমে সিয়াম নামে এক ৬ বছরের শিশুর মৃত্যু হয়েছে

নারায়ণগঞ্জ তালাশ ডেস্ক / ৯৩২ বার পঠিত
প্রকাশিত সময় : রবিবার, ২৭ এপ্রিল ২০২৫, ১২:১৮ পূর্বাহ্ন

নারায়ণগঞ্জ বন্দরে সমবয়সী বন্ধুদের সাথে নদীতে গোসল করতে নেমে সিয়াম নামে এক ৬ বছরের শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার (২৫ এপ্রিল) দুপুর ১২টায় বন্দর উপজেলার মুছাপুর ইউনিয়নের লাঙ্গলবন্ধ এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত সিয়াম উপজেলার মুছাপুর ইউনিয়নের লাঙ্গলবন্ধ ডাক বাংলা এলাকার সুলতান মিয়ার বাড়ির ভাড়াটিয়া ও শিমুল মিয়ার ছেলে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীরা গণমাধ্যমকে জানায়, শুক্রবার দুপুরে সিয়াম তার সমবয়সী বন্ধুদের সঙ্গে ব্রহ্মপুত্র নদে গোসল করতে নামে। সাঁতার জানত না বলে সে গভীর পানিতে ডুবে যায়। সিয়ামের বন্ধুরা চিৎকার করলে স্থানীয়রা ছুটে এসে দুপুর ১টার দিকে নদী থেকে তাকে উদ্ধার করে। পরে দ্রুত বন্দর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সিয়ামকে মৃত ঘোষণা করেন।

আপনার মন্তব্য প্রদান করুন...


এ জাতীয় ক্যাটাগরীর আরো খবর..