শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০২:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
সিদ্ধিরগঞ্জে ছাত্রদলের নেতা চাঁদা দাবির অভিযোগে গ্রেফতার ৭ ফতুল্লায় মাদকসহ সাবেক এমপির গাড়িচালক রাজুকে পুলিশে দিল এলাকাবাসী সিদ্ধিরগঞ্জে পরিবহন থেকে চাঁদাবাজির অভিযোগে ডিবিআটক মাদকে ছেঁয়ে গেছে আড়াইহাজার, নেপথ্যে বাকপ্রতিবন্ধী পরিচ্ছন্নতাকর্মী ববি বেগম হত্যা ও লুটের ঘটনায় জড়িত ০৫ আসামি গ্রেপ্তার করেছে র‌্যাব-১১।” সোনারগাঁয়ে ভয়াবহ ডাকাতির শিকার হয়েছেন পরিবারের সদস্যসহ জাপান প্রবাসী হাত বাঁধা অবস্থায় ঝুলন্ত অবস্থায় উদ্ধার স্বামীকে জবাই করে হত্যা ব্যবসায়ীর বাড়িতে গুলি ছুড়ে দুর্ধর্ষ ডাকাতির প্রাইভেটকার উদ্ধারের পাশাপাশি আন্তঃজেলা গাড়ি চোর চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার

বিএনপি সমর্থিত জোট প্রার্থী মনির হোসেন কাসেমীকে দেড় লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

নারায়ণগঞ্জ তালাশ ডেস্ক / ৬৯০ বার পঠিত
প্রকাশিত সময় : রবিবার, ০১ ফেব্রুয়ারী ২০২৬, ১১:১৯ পূর্বাহ্ন

নারায়ণগঞ্জে একটি শিক্ষা প্রতিষ্ঠানের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে নগদ অর্থ বিতরণ করে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে নারায়ণগঞ্জ-৪ আসনের বিএনপি সমর্থিত জোট প্রার্থী মনির হোসেন কাসেমীকে দেড় লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

শনিবার (৩১ জানুয়ারি) সদর উপজেলার দেলপাড়া লিটল জিনিয়াস স্কুল অ্যান্ড কলেজে নির্বাহী ম্যাজিস্ট্রেট আসাদুজ্জামান নূরের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালতের এ অভিযান পরিচালিত হয়।
এ সংক্রান্ত একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি আলোচনায় আসে। ভিডিওতে দেখা যায়, শিক্ষা প্রতিষ্ঠানটির বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে খেজুর গাছ প্রতীকের প্রার্থী মনির হোসেন কাসেমী বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিচ্ছেন। এ সময় তাঁর হাতে নগদ অর্থ দেখা যায় এবং তিনি তা পুরস্কারের নিচে লুকিয়ে প্রত্যেক বিজয়ীর হাতে দেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট আসাদুজ্জামান নূর জানান, দেলপাড়া লিটল জিনিয়াস স্কুল অ্যান্ড কলেজের অনুষ্ঠানে জমিয়তে উলামায়ে ইসলাম মনোনীত প্রার্থী মনির হোসাইন কাসেমী শিক্ষা প্রতিষ্ঠান ব্যবহার করে নির্বাচনী প্রচারণা করেন, যা জাতীয় সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা, ২০২৫-এর ১৫(খ) ধারার সুস্পষ্ট লঙ্ঘন।

তিনি আরও জানান, ঘটনাস্থলে উপস্থিত আয়োজক ও প্রার্থীর প্রতিনিধিরা তাদের দোষ স্বীকার করেন। দোষ স্বীকারোক্তির ভিত্তিতে আচরণ বিধিমালার ২৭(ক) ধারায় উপস্থিত প্রতিনিধিকে এক লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

 

আপনার মন্তব্য প্রদান করুন...


এ জাতীয় ক্যাটাগরীর আরো খবর..