বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৫:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
সোর্স মামুন কুপিয়ে রক্তাক্ত জখম করেছে দূবৃত্তরা। ফতুল্লা পিলকুনীতে মসজিদের ষষ্ঠতলা থেকে পড়েশিশুটি মৃত্যু ডিবি পুলিশ পরিচয়ে ফেক্সিলোড ব্যবসায়ীকে অপহরণের চেষ্টা করেন দুর্বৃত্তরা সোনারগাঁয়ে অভিযানের তিন হাজার পিস ইয়াবা আটক ফতুল্লা কোচিং এর কথা বলে স্কুল ছাত্রী ৫ দিন ধরে নিখোঁজ সম্মিলিতভাবে হকার উচ্ছেদ অভিযান মাদকদ্রব্য বিক্রি কালে ৩০ পুঁড়িয়া গাঁজাসহ ফুলচাঁন (৩৮) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার চিকিৎসা ও ব্যবসায়ী ভিসা সহজ করার আশ্বাস দিয়েছে ভারত মাদক ব্যবসায় বাধা দেয়াকে কেন্দ্র করে সাইদ আহমেদ সাব্বির যুবককে কুপিয়ে হত্যার মাদকবিরোধী অভিযানে দুইজনকে গ্রেপ্তার করেছে সোনারগাঁ থানা পুলিশ

বিদেশি পিস্তল সহ কিশোরকে আটক করেছে পুলিশ

নারায়ণগঞ্জ তালাশ ডেস্ক / ৪০৭ বার পঠিত
প্রকাশিত সময় : রবিবার, ০৬ এপ্রিল ২০২৫, ১০:০৯ অপরাহ্ন

নারায়ণগঞ্জের রূপগঞ্জে বিদেশি পিস্তল ও ম্যাগাজিনসহ বায়েজিদ (১৪) নামের এক কিশোরকে আটক করেছে পুলিশ। শনিবার (৫ এপ্রিল) রাত আড়াইটার দিকে রূপগঞ্জ থানা পুলিশের একটি দল চেকপোস্ট বসিয়ে কর্ণগোপ এলাকা থেকে তাকে আটক করে।

আটক বায়েজিদ কিশোরগঞ্জের করিমগঞ্জের মানিকপুর এলাকার দেলোয়ার হোসেনের ছেলে এবং বর্তমানে রূপগঞ্জের কর্ণগোপ এলাকার শফিকুল ইসলামের বাড়ির ভাড়াটিয়া।

রূপগঞ্জ থানার ওসি লিয়াকত আলী জানান, গতরাতে উপজেলার কর্ণগোপ এলাকার তানভীরের পুকুরের দক্ষিণ পাশে গাজীর পাইপ ফ্যাক্টরি থেকে গন্ধর্বপুরগামী পাকা রাস্তার ওপর চেকপোস্ট বসিয়ে বায়েজিদ নামে এক কিশোরকে তল্লাশি করা হয়। এ সময় তার কোমরে গোজা অবস্থায় একটি রিভলবার ও পকেট থেকে একটি খালি ম্যাগাজিন উদ্ধার করা হয়।

পরে রোববার দুপুরে আটক বায়েজিদকে অস্ত্র আইনে নারায়ণগঞ্জ আদালতে পাঠানো হয়েছে।

আপনার মন্তব্য প্রদান করুন...


এ জাতীয় ক্যাটাগরীর আরো খবর..