মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০২:২১ অপরাহ্ন
শিরোনাম :
নারায়ণগঞ্জের উন্নয়নে ব্যবসায়ীদের সঙ্গে নিয়ে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন ৫টি সংসদীয় আসনের এমপিরা। সিদ্ধিরগঞ্জে ছাত্রদলের নেতা চাঁদা দাবির অভিযোগে গ্রেফতার ৭ ফতুল্লায় মাদকসহ সাবেক এমপির গাড়িচালক রাজুকে পুলিশে দিল এলাকাবাসী সিদ্ধিরগঞ্জে পরিবহন থেকে চাঁদাবাজির অভিযোগে ডিবিআটক মাদকে ছেঁয়ে গেছে আড়াইহাজার, নেপথ্যে বাকপ্রতিবন্ধী পরিচ্ছন্নতাকর্মী ববি বেগম হত্যা ও লুটের ঘটনায় জড়িত ০৫ আসামি গ্রেপ্তার করেছে র‌্যাব-১১।” সোনারগাঁয়ে ভয়াবহ ডাকাতির শিকার হয়েছেন পরিবারের সদস্যসহ জাপান প্রবাসী হাত বাঁধা অবস্থায় ঝুলন্ত অবস্থায় উদ্ধার স্বামীকে জবাই করে হত্যা ব্যবসায়ীর বাড়িতে গুলি ছুড়ে দুর্ধর্ষ ডাকাতির

মাদক ব্যবসায় বাধা দেয়াকে কেন্দ্র করে সাইদ আহমেদ সাব্বির যুবককে কুপিয়ে হত্যার

নারায়ণগঞ্জ তালাশ ডেস্ক / ৪৫৩ বার পঠিত
প্রকাশিত সময় : বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ০৩:২৬ পূর্বাহ্ন

নারায়ণগঞ্জে মাদক ব্যবসায় বাধা দেয়াকে কেন্দ্র করে সাইদ আহমেদ সাব্বির (৩০) নামে এক যুবককে কুপিয়ে হত্যার ঘটনায় সেলিম (৩৫) নামে এক আসামিকে গ্রেপ্তার করেছে র‍্যাব-১১। বুধবার (১ এপ্রিল) রাতে র‍্যাব-১১ কার্যালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, নিহত সাব্বির দীর্ঘদিন ধরে এলাকায় ওয়াইফাই লাইনের ব্যবসা পরিচালনা করতেন। অপরদিকে, গ্রেপ্তারকৃত সেলিমের নেতৃত্বে একটি চক্র ফতুল্লা এলাকায় দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিল। সাব্বির বিভিন্ন সময় তাদের এ কর্মকাণ্ডে বাধা দিলে আসামিরা তার ওপর ক্ষুব্ধ হয়ে ওঠে এবং একাধিকবার হুমকি দেয়।

গত ৪ মার্চ ভোরে সাব্বির সেহরির খাবার আনতে বাসা থেকে বের হয়ে শিবু মার্কেট এলাকায় পৌঁছালে সেলিমের নেতৃত্বে ৭-৮ জন সন্ত্রাসী ধারালো অস্ত্র দিয়ে তাকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর আহত করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে নারায়ণগঞ্জের খানপুরে ৩০০ শয্যা বিশিষ্ট হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে অবস্থার অবনতি হলে তাকে শহিদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। চিকিৎসাধীন অবস্থায় ৬ মার্চ রাতে তিনি মারা যান।

ঘটনার পর থেকেই জড়িতদের গ্রেপ্তারে র‍্যাব-১১ গোয়েন্দা নজরদারি জোরদার করে। এরই ধারাবাহিকতায় বুধবার সন্ধ্যায় ফতুল্লার সাইনবোর্ড এলাকা থেকে মামলার এজাহারভুক্ত আসামি সেলিমকে গ্রেপ্তার করা হয়।

উল্লেখ্য, এর আগে গত ১৬ মার্চ মামলার প্রধান আসামি সোহাগকে চট্টগ্রামের সীতাকুণ্ড এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছিল। গ্রেপ্তারকৃত সেলিমকে পরবর্তী আইনানুগ কার্যক্রমের জন্য ফতুল্লা থানায় হস্তান্তর করা হয়েছে।

আপনার মন্তব্য প্রদান করুন...


এ জাতীয় ক্যাটাগরীর আরো খবর..